সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ক্লিন-আপ প্রোগ্রাম অনুষ্ঠিত

অতিথিরাসহ অংশগ্রহণকারীরা হাসপাতালের পুরো প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করার অভিযানে সরাসরি অংশ নেন..
分享到 Eidok
সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ক্লিন-আপ প্রোগ্রাম অনুষ্ঠিত
图片:来源收集

সিরাজগঞ্জে প্লাস্টিক বর্জ্য হ্রাস ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্য নিয়ে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে একটি আলোচনা সভা ও বিশেষ ‘ক্লিন-আপ প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং নরওয়ের সহযোগিতায় “Integrated Approach Towards Sustainable Plastics Use and Marine Litter Prevention in Bangladesh” প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে পরিচ্ছন্নতাকর্মীদের উৎসাহিত করেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। 

তিনি বলেন, হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। প্লাস্টিক বর্জ্য পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এই ধরনের পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম শহরকে সুন্দর রাখতে এবং পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখবে।

তিনি এ কাজে নিয়োজিত পরিচ্ছন্নতাকর্মীদের কাজের প্রশংসা করেন এবং সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্য অতিথি হিসেবে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অতিথিরাসহ অংশগ্রহণকারীরা হাসপাতালের পুরো প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করার অভিযানে সরাসরি অংশ নেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论