নওগাঁ

নওগাঁ আ.লীগ এর দলীয় কার্যলয়ে চুরি ৭ তলা থেকে পরে যুবকের মৃত্যু

নওগাঁ জেলায় আওয়ামী লীগের কার্যালয়ের লিফটে যুবকের মরদেহ উদ্ধার হয়েছে।
Eidok'ta paylaş
নওগাঁ আ.লীগ এর দলীয় কার্যলয়ে চুরি ৭ তলা থেকে পরে যুবকের মৃত্যু
Fotoğraf: derleme

নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের লিফটের খালি জায়গা থেকে মো. দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৪ মে) দুপুুর ২টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

নিহত মো. দেলোয়ার হোসেন (৩৫) নওগাঁ শহরের চকদেব পাড়া এলাকার মৃত- মসির উদ্দিনের ছেলে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে, ওই যুবক লিফটের তার, রেলিংয়ের ধাতব পদার্থ চুরি করার জন্য ওই ভবনের সাত তলায় উঠেছিলেন। চুরি করার সময় অসতর্কতাবশত তিনি সেখান থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়দের মধ্যে ঘটনাটি জানার পর দুপুর ২টা ৩০ মিনিটের দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

আওয়ামী লীগের দলীয় কার্যালয় সংলগ্ন সরিষাহাটির মোড় এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, হাসিনা সরকারের পতনের দিন গত বছরের ৫ আগস্ট জেলা আওয়ামী লীগের পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এরপর থেকে এই সাততলা ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখানে সাধারণত কেউ যায় না। আজ দুপুর ২টার দিকে আশপাশের লোকজন শব্দ পেয়ে ভবনের নিচতলায় লিফটের ফাকা জায়গায় একজন লোককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পড়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লোকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবু জার গাফফার বলেন, রোগীটিকে যখন হাসপাতালে নেওয়া হয় তখন তাঁর কোনো পালস পাওয়া যাচ্ছিল না। ইসিজি করার পর তাঁর মৃত্যু নিশ্চিত করা হয়। হাসপাতালে নেওয়ার আগেই রোগীটির মৃত্যু হয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

আগেই ভালো ছিলাম: নভেম্বর ২০২৬-এর রাজনৈতিক অস্থিরতা, শ্রমিক আন্দোলন ও ডিসেম্বরের সম্ভাব্য প্রেক্ষাপট Özel আগেই ভালো ছিলাম: নভেম্বর ২০২৬-এর রাজনৈতিক অস্থিরতা, শ্রমিক আন্দোলন ও ডিসেম্বরের সম্ভাব্য প্রেক্ষাপট 86 Views ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ফ্যামিলি কার্ড বিতরণ: স্বচ্ছতা নিশ্চিতের চ্যালেঞ্জ ও প্রত্যাশা Özel ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ফ্যামিলি কার্ড বিতরণ: স্বচ্ছতা নিশ্চিতের চ্যালেঞ্জ ও প্রত্যাশা 43 Views আগামী ২৯ এপ্রিল রাজনগরে ইউপি নির্বাচনের সম্ভাবনা: প্রস্তুতি ও রাজনৈতিক সমীকরণ Özel আগামী ২৯ এপ্রিল রাজনগরে ইউপি নির্বাচনের সম্ভাবনা: প্রস্তুতি ও রাজনৈতিক সমীকরণ 91 Views শিরোনাম: গোপালগঞ্জের সহিংসতা, গণমাধ্যমের ভাষা ও ক্ষমতার অঙ্ক: একটি রাজনৈতিক বিশ্লেষণ Özel শিরোনাম: গোপালগঞ্জের সহিংসতা, গণমাধ্যমের ভাষা ও ক্ষমতার অঙ্ক: একটি রাজনৈতিক বিশ্লেষণ 128 Views ভাইয়ের গায়ে হলুদের নাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল: ক্ষুব্ধ ঢাবি শিক্ষিকা মোনামি Özel ভাইয়ের গায়ে হলুদের নাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল: ক্ষুব্ধ ঢাবি শিক্ষিকা মোনামি 101 Views ৫ দফা দাবিতে ফরিদপুরে নিকাহ্ রেজিস্টারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি Özel ৫ দফা দাবিতে ফরিদপুরে নিকাহ্ রেজিস্টারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি 105 Views ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত Özel ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত 171 Views