লালমনিরহাট প্রতিনিধি
আহত ব্যক্তিরা হলেন আমঝোল গ্রামের শহিদার রহমানের স্ত্রী শরিফা বেগম (৩০), একই এলাকার মৃত মনির হোসেনের ছেলে আফসার হোসেন (৪০) ও নজরুল ইসলাম। নজরুল ইসলামের বাবার নাম জানা যায়নি।
আহত শরিফা ও আফসার কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর একজন হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে আনুমানিক ৪টার দিকে ভারত থেকে একটি বাঘ সীমান্তের কাটাতারের বেড়া অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে এবং ধান ক্ষেতে কাজ করা কৃষকদের আক্রমন করে। বাঘের কামড়ে ১জন মহিলা সহ ২জন পুরুষ আহত হন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-মেডিকেল কমিউনিটি অফিসার মামুন রহমান জানান, বাঘের আ'ক্রমণে আ'হত তিনজন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে গু'রুতর আ'হত দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা দাবী করছেন, ভারতীয় সীমান্তরক্ষীরা পরিকল্পিতভাবে বাঘকে বাংলাদেশের দিকের বেড়া অতিক্রম করতে সহায়তা করে এবং সেই বাঘের আক্রমণে তিনজন গুরুতর আহত হয়। গ্রামবাসীরা বাঘের বিষয়টি নিয়ে ভীত আছেন তারা ভয় পাচ্ছেন রাতে যদি বাঘ লোকালয়ে ঢুকে আক্রমন করে।
গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বিরুল হক মনা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাতিবান্ধা থানার ওসি মোঃ মাহমুদুন-নবী জানান তিনি ঘটনাটি শুনেছেন।
বিজিবি জানায়, ঘটনাস্থলে ১৫ বিজিবি অধিনায়ক এবং বিজিবি টহল সেখানে উপস্থিত আছে।
বিষয়টি জেলা প্রসাশন ও বনবিভাগকে অবহিত করা হয়েছে।