সিরাজগঞ্জে ফ্ল্যাটের তালা ভেঙে ৬৪ লাখ টাকার স্বর্ণালংকার সহ দুঃসাহসিক চুরি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিরাজগঞ্জে ফ্ল্যাটের তালা ভেঙে ৬৪ লাখ টাকার স্বর্ণালংকার সহ দুঃসাহসিক চুরি..

Juwel Hossain avatar   
Juwel Hossain
সিরাজগঞ্জে ফ্ল্যাটের তালা ভেঙে ৬৪ লাখ টাকার স্বর্ণালংকার সহ দুঃসাহসিক চুরি..
সিরাজগঞ্জে ফ্ল্যাটের তালা ভেঙে ৬৪ লাখ টাকার স্বর্ণালংকার সহ দুঃসাহসিক চুরি..
ছবি: সংগৃহীত
ঘটনার ৫ দিন পার হয়ে গেলেও কোনো দৃশ্যমান প্রতিকার না পেয়ে ভুক্তভোগী আরিফুল ইসলাম বাধ্য হয়ে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন..

সিরাজগঞ্জ শহরের ঘনবসতিপূর্ণ এসএস রোড এলাকায় একটি ফ্ল্যাটের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে চোরেরা আলমারি ভেঙে ২৫ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান শাড়িসহ মোট প্রায় ৬৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

ভুক্তভোগী মো. আরিফুল ইসলাম সিরাজগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দেওয়ার পাশাপাশি প্রতিকার চেয়ে জেলা পুলিশ সুপারের শরণাপন্ন হয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এসএস রোডের কেন্দ্রীয় জামে মসজিদ এলাকার একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে পরিবার নিয়ে ভাড়া থাকেন। গত ১৫ অক্টোবর রাত ৮টার দিকে বাসার মূল দরজায় তালা ঝুলিয়ে সপরিবারে কক্সবাজারে বেড়াতে যান তিনি। 

দীর্ঘ ৫ দিন পর গত ২০ অক্টোবর সকাল ৭টায় বাসায় ফিরে তিনি দেখতে পান, মূল দরজার তালা অক্ষত থাকলেও ভেতরের কাঠের আলমারি ও ওয়ারড্রোবের তালা ভাঙা এবং জিনিসপত্র এলোমেলোভাবে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।

অভিযোগ সূত্রে জানা যায়, চোরেরা সুকৌশলে বাসার ভেতরে প্রবেশ করে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ২৫ ভরি স্বর্ণালংকার, ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১৫ ভরি রুপার গয়না, নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, ১৫ থেকে ২০টি দামি জামদানি শাড়িসহ বিভিন্ন পোশাক এবং কিছু বিদেশি মুদ্রা চুরি করে নিয়ে গেছে। খোয়া যাওয়া সর্বমোট মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬৪ লাখ টাকা।

ঘটনার ৫ দিন পার হয়ে গেলেও কোনো দৃশ্যমান প্রতিকার না পেয়ে ভুক্তভোগী মো. আরিফুল ইসলাম বাধ্য হয়ে সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর কাছে অভিযোগ করেন।

এ বিষয়ে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জানান, যেকোনো অপরাধের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত আমাদের পেশাগত দায়িত্ব। এ ধরনের বড় চুরির ঘটনাকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং খুব দ্রুত ঘটনার রহস্য উদঘাটনসহ এর সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ সফল হবে।

এদিকে ঘনবসতিপূর্ণ ও ব্যস্ততম এলাকায় দিনের আলো বা রাতে এমন ধকলের বড় চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র নিরাপত্তাহীনতা ও আতঙ্ক দেখা দিয়েছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে খোয়া যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Keine Kommentare gefunden


News Card Generator