দিনাজপুর

দিনাজপুরে পূর্ণভবা নদীতে নৌকা থেকে পড়ে নি,খোঁজ,৩ ঘণ্টা পর মৃত্যু দেহ উদ্ধার

দিনাজপুরের পূর্ণভবা নদীতে নৌকায় পারাপারের সময় পানিতে পড়ে নিখোঁজ হওয়া আফজাল (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু দেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ..
Partager sur Eidok
দিনাজপুরে পূর্ণভবা নদীতে নৌকা থেকে পড়ে নি,খোঁজ,৩ ঘণ্টা পর মৃত্যু দেহ উদ্ধার
Photo : collectée

রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে কয়েক ঘণ্টার অভিযান শেষে নদী থেকে তার মৃত্যু দেহ উদ্ধার করা হয়। দিনাজপুরের বিরল উপজেলার ১১নং পলাশবাড়ী ইউনিয়নের বুজরুক বসন্তপুর মাদ্রাসা-সংলগ্ন পূর্ণভবা নদীতে এ ঘটনা ঘটে। নদীটির ওই অংশ দিনাজপুর সদর ও বিরল উপজেলার মধ্যবর্তী এলাকায় অবস্থিত।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নৌকায় নদী পারাপারের সময় আফজাল পানিতে পড়ে নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করেন। তবে তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু দেহ উদ্ধার করা হয়।

নিহত আফজাল বিরল উপজেলার ১১নং পলাশবাড়ী ইউনিয়নের ধূলাতৈড় (ডাঙ্গাপাড়া) গ্রামের মৃত গেদু মোহাম্মদের ছেলে।

দিনাজপুর ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, সকাল সাড়ে ৯টার দিকে ওই ব্যক্তি নদীতে পড়ে নিখোঁজ হন। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে দুপুর ১২টার দিকে তাকে মৃত্যু অবস্থায় উদ্ধার করা হয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগ নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে Nouvelles du district গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগ নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে 48 Views লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান Nouvelles du district লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান 49 Views বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকার Nouvelles du district বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকার 92 Views বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকারের Nouvelles du district বিতর্কিত নেতাদের বয়কটের আহ্বান গাজীপুর জেলা শ্রমিক দল নেতা শরিফুল সরকারের 41 Views শ্রীপুরে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা Nouvelles du district শ্রীপুরে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা 71 Views নড়াইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদের মিছিলে হামলা: ছাত্রদল ও কৃষক দল নেতাসহ নিহত ২ Nouvelles du district নড়াইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদের মিছিলে হামলা: ছাত্রদল ও কৃষক দল নেতাসহ নিহত ২ 83 Views কালিয়ায় বিএনপির শোডাউনে হামলায় জাসাস নেতার মৃত্যু Nouvelles du district কালিয়ায় বিএনপির শোডাউনে হামলায় জাসাস নেতার মৃত্যু 84 Views