কালীগঞ্জে জাঙ্গালিয়া জায়ান্টস্ ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, ১-০ গোলে খিদিরপুর একাদশের জয়.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালীগঞ্জে জাঙ্গালিয়া জায়ান্টস্ ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, ১-০ গোলে খিদিরপুর একাদশের জয়..

MD MOLLAH avatar   
MD MOLLAH
কালীগঞ্জে জাঙ্গালিয়া জায়ান্টস্ ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, ১-০ গোলে খিদিরপুর একাদশের জয়..
কালীগঞ্জে জাঙ্গালিয়া জায়ান্টস্ ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, ১-০ গোলে খিদিরপুর একাদশের জয়..
ছবি: সংগৃহীত
****
কালীগঞ্জে জাঙ্গালিয়া জায়ান্টস্ ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, ১-০ গোলে খিদিরপুর একাদশের জয়
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জাঙ্গালিয়া জায়ান্টস্ ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৬। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ফুটবল একাদশ ১-০ গোলে গাজীপুরের কালীগঞ্জের শিমলাব ইয়ংস্টার একাদশকে পরাজিত করে।
হাজারো দর্শকের উপস্থিতিতে সবুজে ঘেরা মাঠে অনুষ্ঠিত খেলাটি ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মনোরম পরিবেশে খেলাটি উপভোগ করেন বিভিন্ন বয়সী দর্শক।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মো. খালেকুজ্জামান বাবলু। খেলার উদ্বোধন করেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব আবু বকর সিদ্দিক।
প্রধান অতিথির বক্তব্যে এ কে এম ফজলুল হক মিলন বলেন, “পড়ন্ত বিকেলে সবুজে ঘেরা এই মাঠে আজকের মনোমুগ্ধকর ফুটবল খেলায় উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এই মাঠে দর্শকদের উপস্থিতি দেখে পুরোনো দিনের কথা মনে পড়ছে, যখন বাংলার মানুষ ফুটবল খেলাকে আনন্দ-উৎসব হিসেবে উপভোগ করতেন।”
তিনি আরও বলেন, ফুটবল দেশের জনপ্রিয় খেলা। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার পাশাপাশি তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
খেলার নির্ধারিত সময়ে খিদিরপুর ফুটবল একাদশ ১-০ গোলে জয়লাভ করে। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী খিদিরপুর একাদশের টিম ম্যানেজার ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন।
স্থানীয় ক্রীড়াঙ্গনে ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে জাঙ্গালিয়া জায়ান্টস্ ক্লাবের এ আয়োজন দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
 
 
Nenhum comentário encontrado


News Card Generator