ইয়াছিন কবির:
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ধোপাকান্দি গ্রামে মরহুম ইউসুফ আলী সরকার বনাম শহীদ খোরশেদ আলম হুদা স্মৃতি নাইট ফুটবল লীগের ফাইনাল ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত্রী আটটায় ধোপাকান্দি ইয়াং স্টার ক্লাবের আয়োজন জামতৈল ধোপাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নাইট ফুটবল লীগ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, মাদক ও জঙ্গিবাদমুক্ত সমাজ গঠন এবং তরুণ সমাজকে খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এ ধরনের উদ্যোগের মাধ্যমে এলাকার তরুণদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে এবং সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে এবং এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের জন্য কৃতি সংবর্ধনা করা হয়।
এতে ধোপাকান্দি ইয়াং স্টার ক্লাবের সভাপতি এস.এম মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও ধোপাকান্দি ইয়াং ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সম্পাদক কায়েস রেজা লিখনের সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিয়েন কো লিঃ ও রাচি টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ ম্যানেজিং ডাইরেক্টর প্রকৌশলী আলহাজ্ব এস. এম. খোরশেদ আলম (বাহার), এছাড়াও উপস্থিত ছিলেন চায়নাএডু বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মো. আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সহ সভাপতি গোলাম সাকলাইন চঞ্চল, সাবেক অধ্যাপক মো. আমিনুল ইসলাম, সাবেক পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক নেজাবত ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল আলিম জামতৈল ইউনিয়ন যুবদলের আহবায়ক রাশিদুল হাসান ফনি, ঝাঐল ইউনিয়ন যুবদলের আহবায়ক কামাল হোসেন , বিএনপি নেতা মো. জিন্নাহ, ক্রীড়ানুরাগী ফয়সাল তালুকদার খোকন, রুবেল রানা, ছাত্র নেতা কামাল শেখ, ছাত্র দল নেতা সোহেল রানাসহ, গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা ।
এ ছাড়া উল্লেখ্য যে ধোপাকান্দি গ্রামের এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ ১৫ জন শিক্ষার্থীদের ধোপাকান্দি ইয়াং স্টার ক্লাবের পক্ষ থেকে কৃর্তি সংবর্ধনা দেওয়া হয় ।
খেলাশেষ চ্যাম্পিয়ান ও রানসআপ দলের মধ্যে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।