অভিনয়জীবনের এক বছর পূর্ণ, স্বপ্নপূরণের পথে এগিয়ে চলেছেন ইরফান রহমান সময়.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

অভিনয়জীবনের এক বছর পূর্ণ, স্বপ্নপূরণের পথে এগিয়ে চলেছেন ইরফান রহমান সময়..

robiul Islam avatar   
robiul Islam
অভিনয়জীবনের এক বছর পূর্ণ, স্বপ্নপূরণের পথে এগিয়ে চলেছেন ইরফান রহমান সময়..
অভিনয়জীবনের এক বছর পূর্ণ, স্বপ্নপূরণের পথে এগিয়ে চলেছেন ইরফান রহমান সময়..
ছবি: সংগৃহীত
অভিনয়জীবনের এক বছর পূর্ণ করলেন অভিনেতা ইরফান রহমান সময়। ২০২৫ সালের ২৪ অক্টোবর শুরু হয়েছিল তাঁর অভিনয়যাত্রা। এক বছরের এই পথচলায় চলচ্চিত্র, নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করার অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি ..

 

অভিনয়জীবনের প্রথম কাজ ‘Lens of Life’ চলচ্চিত্রের মাধ্যমে যাত্রা শুরু করেন ইরফান। চলচ্চিত্রটি ইতালি ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন থিয়েটারে প্রদর্শিত হওয়ার অভিজ্ঞতা অর্জন করে। এরপর তিনি অভিনয় করেন ‘Nature and Us’ চলচ্চিত্রে, যা বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন চলচ্চিত্র উৎসবে স্থান পেয়েছিল।

 

চলচ্চিত্রে কাজের অভিজ্ঞতার পর বিজ্ঞাপনচিত্রেও কাজ করার সুযোগ পান এই অভিনেতা। বাংলাদেশের জেলকে কেন্দ্র করে নির্মিত একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি বিজ্ঞাপনচিত্রেও কাজ করেন তিনি।

 

পরবর্তী সময়ে অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে ‘বিবাহিত জীবনের দিনগুলি’ নাটকে অভিনয় করেন ইরফান। এ ছাড়া ‘গুপ্তধনের খোঁজে’ চলচ্চিত্রের সঙ্গেও যুক্ত হন তিনি। প্রতিটি কাজ থেকে নতুন অভিজ্ঞতা অর্জন এবং অভিনয়দক্ষতা বাড়ানোর চেষ্টা করছেন বলে জানান এই অভিনেতা।

 

বর্তমানে বিজ্ঞাপনচিত্রে নিজের অভিনয়দক্ষতা আরও বড় পরিসরে তুলে ধরার প্রত্যাশা নিয়ে PRAN-RFL Group আয়োজিত ‘Get The Challenge’ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ইরফান রহমান সময়। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে ফাইনালিস্ট হওয়ার সুযোগ পেয়েছেন তিনি। আগামী ২৫ অক্টোবর প্রতিযোগিতাটির গ্রুমিং সেশনে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

 

নিজের অভিনয়জীবনের এক বছর পূর্তি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইরফান জানান, এই সময়ে অর্জিত অভিজ্ঞতা তাঁকে নতুন করে স্বপ্ন দেখতে এবং সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে। তাঁর ভাষায়, অভিনয়জীবনে এখনো অনেক পথ বাকি, শেখার আছে অনেক কিছু এবং নিজেকে প্রমাণ করারও রয়েছে আরও অনেক সুযোগ।

 

পোস্টে নিজের এই পথচলায় পাশে থাকা দর্শক, শুভাকাঙ্ক্ষী ও অনুপ্রেরণাদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে আরও ভালো কাজ উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

ইরফান রহমান সময় জানান, প্রতিবছর ২৪ অক্টোবর নিজের অভিনয়জীবনের অগ্রগতি, অভিজ্ঞতা ও অর্জনের কথা দর্শকদের সঙ্গে ভাগ করে নিতে চান তিনি। অভিনয়কে ঘিরেই তাঁর স্বপ্ন এবং নিজের কাজের মাধ্যমে আরও বড় পরিসরে দর্শকের কাছে পৌঁছানোই তাঁর লক্ষ্য।

 

এক বছরের এই পথচলাকে শুরু হিসেবে দেখছেন ইরফান। সামনে আরও নতুন কাজ, অভিজ্ঞতা ও সম্ভাবনার মধ্য দিয়ে নিজের অভিনয়জীবনকে এগিয়ে নিতে চান তিনি।

Inga kommentarer hittades


News Card Generator