ইসলামী আন্দোলন ছেড়ে জামায়াতে ফারুক হোসেন, যোগদান করলেন এমপি আব্দুল খালেকের হাতে হাত রেখে.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ইসলামী আন্দোলন ছেড়ে জামায়াতে ফারুক হোসেন, যোগদান করলেন এমপি আব্দুল খালেকের হাতে হাত রেখে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
ইসলামী আন্দোলন ছেড়ে জামায়াতে ফারুক হোসেন, যোগদান করলেন এমপি আব্দুল খালেকের হাতে হাত রেখে..
ইসলামী আন্দোলন ছেড়ে জামায়াতে ফারুক হোসেন, যোগদান করলেন এমপি আব্দুল খালেকের হাতে হাত রেখে..
ছবি: সংগৃহীত
ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন আলহাজ্ব মোঃ ফারুক হোসেন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন আলহাজ্ব মোঃ ফারুক হোসেন। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে সাতক্ষীরার দেবহাটা উপজেলা জামায়াত কার্যালয়ে সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের হাতে হাত রেখে তিনি দলটিতে যোগদান করেন।

আলহাজ্ব মোঃ ফারুক হোসেন সাতক্ষীরা জেলার বকচরা গ্রামের বাসিন্দা। তিনি এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই)-এর কার্ডধারী সদস্য ছিলেন। দলটির পক্ষ থেকে তিনি চেয়ারম্যান পদেও প্রার্থী হয়েছিলেন। পরে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।

শুক্রবার দুপুরে দেবহাটা উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক ও সহকারী সেক্রেটারি সোলায়মান হোসাইন।

এ ছাড়া উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন জামায়াতের আমির ইয়াকুব আলী সরদার, সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈনউদ্দীন ময়না, নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাবিবুল্লাহ বাশারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ফারুক হোসেনের এই যোগদানের মধ্য দিয়ে সাতক্ষীরার স্থানীয় রাজনীতিতে তাঁর দলীয় অবস্থানে পরিবর্তন এলো। তবে দল পরিবর্তনের কারণ সম্পর্কে অনুষ্ঠানে তাঁর কোনো বক্তব্য দেওয়ার তথ্য পাওয়া যায়নি।

Nema komentara


News Card Generator