তালায় রাতভর হাডুডু উৎসব, আগোলঝাড়াকে হারিয়ে বিজয়ী আটারই একাদশ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

তালায় রাতভর হাডুডু উৎসব, আগোলঝাড়াকে হারিয়ে বিজয়ী আটারই একাদশ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
তালায় রাতভর হাডুডু উৎসব, আগোলঝাড়াকে হারিয়ে বিজয়ী আটারই একাদশ..
তালায় রাতভর হাডুডু উৎসব, আগোলঝাড়াকে হারিয়ে বিজয়ী আটারই একাদশ..
ছবি: সংগৃহীত
গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলাকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তোলা এবং গ্রামীণ ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার লক্ষ্যে সাতক্ষীরার তালা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে চার দলীয় হাডুডু প্রতিযোগিতা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলাকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তোলা এবং গ্রামীণ ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার লক্ষ্যে সাতক্ষীরার তালা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে চার দলীয় হাডুডু প্রতিযোগিতা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে আগোলঝাড়া দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে আটারই হাডুডু একাদশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে তালা সদর ইউনিয়নের আগোলঝাড়া যুবকমিটির আয়োজনে স্থানীয় মাদ্রাসা চত্বরে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ঐতিহ্যবাহী এ খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত হন শত শত ক্রীড়ামোদী দর্শক।

খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তালা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাংবাদিক এস এম নজরুল ইসলাম। জাতীয় পার্টির ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুর রহমান শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ আসাদুজ্জামান, বিএনপি নেতা মোঃ আব্দুল আলীম মোড়ল, মোঃ হালিম বিশ্বাস ও মোঃ নজরুল ইসলাম শেখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ কুদ্দুস মোড়ল, জাসাস নেতা মোঃ হয়বত মোল্লা, ছাত্রদলের ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

খেলার সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন লিটন হুসাইন, মোঃ রবিউল বাবুচি, মোঃ ফারুক সেখ, রমজান হলদার ও মোঃ আব্দুর রাজ্জাক। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন বিএম বাবলুর রহমান। প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন চ্যাম্পিয়ন আটারই হাডুডু একাদশেরচ খেলোয়াড় মোঃ রেজাউল ইসলাম গোলদার।

গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা একসময় গ্রামীণ জনপদের অন্যতম জনপ্রিয় বিনোদন ছিল। সময়ের পরিবর্তনে এ ধরনের খেলাধুলার আয়োজন কমে এলেও আগোলঝাড়ার এই প্রতিযোগিতা স্থানীয় মানুষের মধ্যে নতুন করে উৎসাহ সৃষ্টি করেছে। এমন আয়োজন গ্রামীণ ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

Aucun commentaire trouvé


News Card Generator