চিফ হুইপের নির্দেশনায় বরগুনায় কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে অভিযান… | আই নিউজ বিডি

বরগুনা

চিফ হুইপের নির্দেশনায় বরগুনায় কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে অভিযান ; পাথরঘাটায় গ্রেফতার ২১,জব্দ ৯ মোটরসাইকেল

চিফ হুইপের নির্দেশনায় বরগুনায় কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে অভিযান ; পাথরঘাটায় গ্রেফতার ২১,জব্দ ৯ মোটরসাইকেল

জেলা প্রতিনিধি, বরগুনা।। ..
Delen op Eidok
চিফ হুইপের নির্দেশনায় বরগুনায় কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে অভিযান ; পাথরঘাটায় গ্রেফতার ২১,জব্দ ৯ মোটরসাইকেল
Foto: archief

 

বরগুনার পাথরঘাটায় জাতীয় সংসদের চিফ হুইপের কঠোর নির্দেশনার পর কিশোর গ্যাং ও মাদক নির্মূলে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে ২১ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পাথরঘাটা পৌরসভার নীলিমা পয়েন্ট সহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৯টি মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ২১ জনের মধ্যে ৭ জনের বয়স ১৮ বছরের নিচে, ১২ জনের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে এবং বাকি ২ জন ২৫ বছরের বেশি। তাদের সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উন্নয়ন ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম মনি। সভায় তিনি পাথরঘাটা থেকে চাঁদাবাজ, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে ওসিকে কঠোর নির্দেশনা দেন।

এ বিষয়ে পাথরঘাটা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল আলীম বলেন, "মাননীয় চিফ হুইপ মহোদয় পাথরঘাটাকে চাঁদাবাজ, মাদক ও কিশোর গ্যাং মুক্ত দেখতে চেয়েছেন। পুলিশ সুপার মহোদয়েরও আগামী দুই মাসের মধ্যে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা রয়েছে। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ২১ জনকে থানা হেফাজতে আনা হয়েছে। যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযান অব্যাহত থাকবে।"

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ District Nieuws শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ 33 Views কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ District Nieuws কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ 36 Views মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ District Nieuws মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ 39 Views সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ District Nieuws সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 62 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় District Nieuws সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 45 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা District Nieuws দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা District Nieuws সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 112 Views