লালম‌নিরহা‌টে রংপুরের আঞ্চলিক ভাষার কাব্যগ্রন্থ ‘আও’-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

লালম‌নিরহা‌টে রংপুরের আঞ্চলিক ভাষার কাব্যগ্রন্থ ‘আও’-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত..

Munim Hossain Khandker Protik avatar   
Munim Hossain Khandker Protik
লালম‌নিরহা‌টে রংপুরের আঞ্চলিক ভাষার কাব্যগ্রন্থ ‘আও’-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত..
লালম‌নিরহা‌টে রংপুরের আঞ্চলিক ভাষার কাব্যগ্রন্থ ‘আও’-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
রংপুরের আঞ্চলিক ভাষায় রচিত কবি রিয়াজুল হক সরকারের প্রথম কাব্যগ্রন্থ ‘আও’-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব মিশন মো‌ড়ে গল্পকথা নাম রেস্টু‌রে‌ন্টে অনুষ্ঠিত হয়েছে।..

লালম‌নিরহা‌টে রংপুরের আঞ্চলিক ভাষার কাব্যগ্রন্থ ‘আও’-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

লালম‌নিরহাট প্রতি‌নি‌ধি।

রংপুরের আঞ্চলিক ভাষায় রচিত কবি রিয়াজুল হক সরকারের প্রথম কাব্যগ্রন্থ ‘আও’-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব মিশন মো‌ড়ে গল্পকথা নাম রেস্টু‌রে‌ন্টে অনুষ্ঠিত হয়েছে।

লালম‌নিরহা‌টের প্রবীন ও নবীন প্রজ‌ন্মের ক‌বি স‌া‌হি‌ত্যিকরা বই‌য়ের মোড়ক উ‌ন্মোচ‌নে অংশ নেন। 

কবি রিয়াজুল হক সরকার জানান ‘আও’ কাব্যগ্রন্থে রংপুর অঞ্চলের মাটির সুর, আতিথেয়তা ও মানুষের জীবনবোধ ফুটে উঠেছে। কাব্যগ্রন্থটি আঞ্চলিক ভাষার সৌন্দর্যকে পাঠকের কাছে নতুনভাবে তুলে ধরবে। নতুন প্রজ‌ন্মের কা‌ছে, রংপু‌রের আঞ্চ‌লিক ভাষার নিজস্ব শব্দগু‌লি‌কে প‌রিচয় ক‌রি‌য়ে দে‌বে। 

প্রকাশক মীম হক আশাবাদ ব্যক্ত করে ব‌লেন ‘মৃধাবাড়ী প্রকাশনী’ থেকে প্রকাশিত এই কাব্যগ্রন্থটি রংপুরের ভাষার ঐতিহ্যকে সমৃদ্ধ করতে এবং পাঠকদের হৃদয়ে বিশেষ স্থান করে নিতে সক্ষম হবে। 
অনুষ্ঠানে স্থানীয় সাহিত্যপ্রেমী, সাংবা‌দিক, কবি ও সংস্কৃতিজনেরা উপস্থিত ছিলেন।

לא נמצאו הערות


News Card Generator