বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি avatar   
আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি
বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
ছবি: সংগৃহীত
****
 
বাগেরহাট প্রতিনিধি.
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ,এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। বহস্পতিবার (২২ অক্টোবর) সকালে নিরাপদ সড়ক চাই সংগঠনের বাগেরহাট জেলা শাখার উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যা লি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যা লি বের করা হয়। র্যা লিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সাগুফতা হক। 
নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুলের সভাপতিত্বে বক্তব্য দেন, বাগেরহাট প্রেসক্লাবের সহসভাপতি এসএম রাজ, সাধারণ সম্পাদক হেদায়েত হোসাইন লিটন, সাবেক সভাপতি শেখ হেমায়েত হোসেন, সমাজসেবক এম জাকির হোসেন, নিরাপদ সড়ক চাইয়ের সহ সাধারন সম্পাদক আবুবকর সিদ্দিক নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট মনিরুজ্জামানসহ আরেও অনেকে।  বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়, চালক, পথচারী ও যাত্রীসহ সবাইকে সচেতন হতে হবে। ট্রাফিক আইন মেনে চলা, অতিরিক্ত গতি পরিহার করা এবং হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন ।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Keine Kommentare gefunden


News Card Generator