পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ ‎ | আই নিউজ বিডি

পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ ‎

‎শোয়েব তাসিন পাথরঘাটা (বরগুনা) : ‎‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ ’—এই প্রত্যয়কে সামনে রেখে বরগুনার পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।..
Eidok-এ শেয়ার
পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ  ‎
ছবি: সংগৃহীত

‎বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় পাথরঘাটা উপজেলা নিরাপদ সড়ক চাই (নিসচা) শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। তালতলা বাসস্ট্যান্ড চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবু সাইদ চত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্বেচ্ছাসেবক ও নিসচা সদস্যেরা অংশ নেন। পাথরঘাটা আবু সাইদ চত্বরে জাতীয় নিরাপদ সড়ক দিবসের সমাবেশে বক্তব্য রাখেন সমাজকর্মী মেহেদী সিকদার, সাংবাদিক ও কলামিষ্ট শফিকুল ইসলাম খোকন, সমাজসেবী নিয়াজ মোর্শেদ এছাড়া আরও বক্তব্য দেন নিসচা পাথরঘাটা উপজেলা শাখার উপদেষ্টা বদিউজ্জামাল সাহেদ, সাধারণ সম্পাদক রিয়াজ প্রমুখ৷ 

‎কর্মসূচিতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা, চালকদের সচেতনতা বৃদ্ধি এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা কমাতে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

‎বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে চালক, যাত্রী, পথচারীসহ সবার সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ট্রাফিক আইন মেনে চলা, বেপরোয়া গাড়ি চালানো থেকে বিরত থাকা এবং সড়কে পারস্পরিক দায়িত্ববোধ নিশ্চিত করার মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব।

‎তারা আরও বলেন, সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও পঙ্গুত্ব রোধে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা এবং নিরাপদ সড়ক ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।

‎জাতীয় নিরাপদ সড়ক দিবসের এ কর্মসূচির মাধ্যমে পাথরঘাটায় নিরাপদ সড়ক গড়ে তোলা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিত সচেতনতা তৈরির বার্তা দেওয়া হয়।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ জেলার খবর শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ 30 ভিউ কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ জেলার খবর কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ 33 ভিউ মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ জেলার খবর মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ 36 ভিউ সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ জেলার খবর সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 62 ভিউ সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় জেলার খবর সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 45 ভিউ দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা জেলার খবর দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 ভিউ সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জেলার খবর সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 112 ভিউ