খানসামায় জমি বিরোধে ধানক্ষেতে বিষ প্রয়োগ, ফসল নষ্টের পর রাজনৈতিক রূপ… | আই নিউজ বিডি

খানসামায় জমি বিরোধে ধানক্ষেতে বিষ প্রয়োগ, ফসল নষ্টের পর রাজনৈতিক রূপ দেওয়ার অভিযোগ

দিনাজপুরের খানসামা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে আগাছানাশক প্রয়োগ করে ফসল নষ্ট, মিথ্যা মামলায় হয়রানি এবং ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার অভিযোগ তুলেছে একটি পরিবার।..
Eidok-এ শেয়ার
খানসামায় জমি বিরোধে ধানক্ষেতে বিষ প্রয়োগ, ফসল নষ্টের পর রাজনৈতিক রূপ দেওয়ার অভিযোগ
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্ত ও ক্ষতিগ্রস্ত ফসলের প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকারী মনিরুজ্জামান মিতুল, পিতা শামসুল হক, উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের বেসার পণ্ডিতপাড়া এলাকার বাসিন্দা। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে জমির মালিকানা ও দখল নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তাঁদের বিরোধ চলছে। এরই ধারাবাহিকতায় গত ১৬ অক্টোবর তাঁদের ধানক্ষেতে আগাছানাশক প্রয়োগ করে আনুমানিক দেড় লাখ টাকার ফসল নষ্ট করা হয়েছে।

লিখিত বক্তব্যে বলা হয়, এ ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে খানসামা থানায় মামলা করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে বলেও দাবি করেন তাঁরা। 
সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাঁদের বিরুদ্ধে পাল্টা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এবং ঘটনাটিকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা চলছে। পরিবারের সদস্যদের রাজনৈতিক পরিচয় নিয়ে যেসব অভিযোগ তোলা হচ্ছে, সেগুলোরও প্রতিবাদ জানান তাঁরা।

পরিবারটির দাবি, জমি নিয়ে বিরোধ আদালতে বিচারাধীন থাকলেও সেই বিরোধের জেরে একজন কৃষকের কষ্টার্জিত ফসল নষ্ট করার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। তাঁরা ঘটনাটিকে রাজনৈতিক বিরোধ নয়, বরং জমিসংক্রান্ত পারিবারিক বিরোধ হিসেবে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে খানসামা উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ক্ষতিগ্রস্ত ধানক্ষেত সরেজমিনে পরিদর্শন, কৃষি বিভাগের মাধ্যমে ফসলের প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ, নিরপেক্ষ তদন্ত এবং তদন্তে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে জমি নিয়ে সংঘাত এড়াতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন السياسة সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 113 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন السياسة আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 57 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ السياسة কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 67 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম السياسة যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 101 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট السياسة কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 109 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির السياسة ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 112 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী السياسة গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 125 Views