কুড়িগ্রামে নতুন নেতৃত্ব পেল জেলা এনসিটিএফ | আই নিউজ বিডি

কুড়িগ্রাম

কুড়িগ্রামে নতুন নেতৃত্ব পেল জেলা এনসিটিএফ

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইয়েস বাংলাদেশ-এর সহযোগিতায় আয়োজিত হয় এ নির্বাচন।..
Eidok-এ শেয়ার
কুড়িগ্রামে নতুন নেতৃত্ব পেল জেলা এনসিটিএফ
ছবি: সংগৃহীত

শুক্রবার সকালে কুড়িগ্রামের কলেজ মোড়স্থ সাধারণ পাঠাগার হলরুমে অনুষ্ঠিত হয়েছে জাতীয় পর্যায়ে শিশু অধিকার বাস্তবায়নকারী সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) কুড়িগ্রাম জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইয়েস বাংলাদেশ-এর সহযোগিতায় আয়োজিত এ নির্বাচনে সভাপতিত্ব করেন এনসিটিএফ কুড়িগ্রাম সভাপতি মার্জিয়া মেধা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যাপক মাহবুবুর রহমান, ইয়েস বাংলাদেশ কুড়িগ্রাম জেলার সভাপতি রেজওয়ানুল হক নুরনবী, উপদেষ্টা কমিটির সদস্য সংগ্রামী ইলা বর্ষণ ও মেহেদী হাসান।

নির্বাচনে ৪২ জন শিশু ভোটার হিসেবে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন পদে ১৮ জন প্রতিদ্বন্দিতা করেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরাসরি ভোটের মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট জেলা কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন-সভাপতি নোশীন তানভীর আহমেদ,সহ-সভাপতি মাহিয়া জান্নাত রোজ,সাধারণ সম্পাদক সংগ্রামী সাফিয়া বরণ,যুগ্ম সাধারণ সম্পাদক নিহাফ খান,সাংগঠনিক সম্পাদক আল আরাফাত,শিশু সাংবাদিক আকাশ বাবু ও সামিয়া তাবাসসুম শাম্মী,শিশু গবেষক মেহেদী হাসান মিশকাত ও সাবিহা কবীর,চাইল্ড পার্লামেন্ট মেম্বার মুজাহিদ ইসলাম জয় ও জান্নাতুল ফিরদাউস মিম। নির্বাচন শেষে নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করানো হয় এবং সদ্য বিদায়ী কমিটির সদস্যদের মধ্যে সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।ট্যাগস: জেলা, নির্বাচন, সংগঠন, সম্মান

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Berita Kabupaten বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 48 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Berita Kabupaten মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 56 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Berita Kabupaten প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 56 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Berita Kabupaten মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 48 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Berita Kabupaten রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 43 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Berita Kabupaten খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 64 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Berita Kabupaten রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 53 Views