সিংড়ায় হাতিয়ান্দহ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রশিদ প্রামাণিকের উঠান বৈঠক.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিংড়ায় হাতিয়ান্দহ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রশিদ প্রামাণিকের উঠান বৈঠক..

Bayzid Islam Joy avatar   
Bayzid Islam Joy
সিংড়ায় হাতিয়ান্দহ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রশিদ প্রামাণিকের উঠান বৈঠক..
সিংড়ায় হাতিয়ান্দহ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রশিদ প্রামাণিকের উঠান বৈঠক..
ছবি: সংগৃহীত
ইউনিয়ন বাসির সেবা, রাস্তা ও সেই সাথে ন্যায় বিচারের সাথে উন্নয়ন এর আশ্বাস।

 

বায়েজীদ ইসলাম জয়, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলার ৬ নম্বর হাতিয়ান্দহ ইউনিয়নের মরাপাতিয়া গ্রামে উঠান বৈঠক করেছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুর রশিদ প্রামাণিক। বৈঠকে স্থানীয় নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে বক্তব্যে আব্দুর রশিদ প্রামাণিক বলেন, দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থেকে নানা লড়াই-সংগ্রাম করেছি। দলের দুঃসময়ে রাজপথে থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়েছি। এখন দল আমার দীর্ঘদিনের ত্যাগ ও অবদান মূল্যায়ন করবে বলে আশা করি।

তিনি আরও বলেন, দলীয় মনোনয়ন পেলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে চান।

বৈঠকে উপস্থিত ছিলেন হাতিয়ান্দহ ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক হিমেল আহমদ  হানিফ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এদিকে, স্থানীয় জনগণের একটি অংশও আব্দুর রশিদ প্রামাণিককে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন বলে জানা গেছে। তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা ও স্থানীয় পর্যায়ে ভূমিকা নিয়ে বৈঠকে আলোচনা হয়।

উঠান বৈঠকটি স্থানীয় পর্যায়ে তাঁর নির্বাচনী তৎপরতা ও জনসম্পৃক্ততা বাড়ানোর অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

Nema komentara


News Card Generator