ধামইরহাটে ওসি মিন্টুর নেতৃত্বে বৃদ্ধা হালিমা হত্যা মামলার রহস্য… | আই নিউজ বিডি

ধামইরহাটে ওসি মিন্টুর নেতৃত্বে বৃদ্ধা হালিমা হত্যা মামলার রহস্য উদ্ঘাটন

নওগাঁর ধামইরহাটে নিঃসন্তান বৃদ্ধা হালিমা বেগম (৬৫) হত্যাকাণ্ডের রহস্য মামলা রুজুর এক দিনের মধ্যেই উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছোট ভাই মজনু রহমান (৫৬), তার স্ত্রী হোসনে আরা (৪২) এবং আরও তিনজনসহ..
Eidok-এ শেয়ার
ধামইরহাটে ওসি মিন্টুর নেতৃত্বে বৃদ্ধা হালিমা হত্যা মামলার রহস্য উদ্ঘাটন
ছবি: সংগৃহীত

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৯ অক্টোবর সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ধামইরহাট উপজেলার ছিলিমপুর (তালবোনা) গ্রামের একটি বাঁশঝাড়ের পাশে ধানখেতের আইলে হালিমা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। মরদেহের এক কানের লতি কাটা এবং অপর কানের লতি ছেঁড়া অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে এটি একটি নৃশংস হত্যাকাণ্ড বলে ধারণা করে পুলিশ।
এ ঘটনায় ১৯ অক্টোবর ধামইরহাট থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করা হয়। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি তত্ত্বাবধানে পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম এবং ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমানের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। স্থানীয় তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও নিবিড় তদন্তের মাধ্যমে একই দিন গভীর রাতে অভিযান চালিয়ে প্রথমে নিহতের ছোট ভাই মজনু রহমান ও তার স্ত্রী হোসনে আরাকে গ্রেপ্তার করা হয়।
পরে তাঁদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার বস্তাবর ও ছিলিমপুর এলাকায় অভিযান চালিয়ে রবিউল ইসলাম (৩৯), হামিদুর রহমান (৫৫) ও মোশারফ হোসেনকে (৪৫) গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
পুলিশের তদন্তে উঠে এসেছে, নিহত হালিমা বেগম নিঃসন্তান ও স্বামী পরিত্যক্ত ছিলেন। প্রায় ২০ বছর ধরে তিনি বাবার বাড়িতে ছোট ভাইয়ের বাড়ির পেছনে একটি টিনের ছাপড়ায় বসবাস করতেন। গরু, ছাগল, হাঁস-মুরগি পালন এবং অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, হালিমার গরু-ছাগল, হাঁস-মুরগি, কানের দুল ও জমিজমা নিয়ে বিরোধ এবং মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে তাঁর সঙ্গে কয়েকজনের বিরোধ চলছিল। এসব বিষয়কে কেন্দ্র করে ঘটনার প্রায় পাঁচ দিন আগে তাঁকে হত্যার পরিকল্পনা করা হয় বলে তদন্তে জানা গেছে।
পুলিশের দেওয়া বিবরণ অনুযায়ী, গত ১৮ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হালিমাকে ঘর থেকে ডেকে বের করা হয়। পরে তাঁকে মুখ চেপে ধরে বাড়ি থেকে দূরে নিয়ে রশি দিয়ে হাত বেঁধে এবং পরিহিত ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। এরপর কানের দুল নেওয়ার উদ্দেশ্যে তাঁর কানের লতি কেটে ও ছিঁড়ে ফেলা হয়। পরে মরদেহটি বাঁশঝাড়ের পাশে ফেলে রেখে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন বলে পুলিশ জানিয়েছে।
ওসি মিন্টু রহমানের নেতৃত্বে দ্রুত তদন্তে সাফল্য
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও অল্প সময়ের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তারের ঘটনায় ধামইরহাট থানা পুলিশের তৎপরতা প্রশংসার দাবি রাখে। বিশেষ করে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমানের নেতৃত্বে তদন্ত কার্যক্রম পরিচালনা, স্থানীয় তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং দ্রুত অভিযান পরিচালনার মাধ্যমে মামলাটিতে উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে।
একটি ক্লুলেস হত্যাকাণ্ডের পরপরই ঘটনাটির রহস্য উদ্ঘাটনে পুলিশের এমন দ্রুত পদক্ষেপ আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পেশাদারিত্বের পরিচয় বহন করে। তবে মামলার চূড়ান্ত বিচারিক সিদ্ধান্ত আদালতের মাধ্যমে নির্ধারিত হবে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, জেলায় অপরাধ দমন ও প্রতিরোধ এবং অপরাধে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে তাদের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার Tội phạm মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 73 Views দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান Tội phạm দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 62 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম Tội phạm চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 48 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Tội phạm মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 108 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Tội phạm কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 59 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Tội phạm আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 78 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Tội phạm সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 115 Views