মিরপুরে গ্রেপ্তারকৃত আসামীর হাতুড়ির আঘাতে দুই পুলিশ সদস্য আহত

****
Eidok पर शेयर करें
মিরপুরে গ্রেপ্তারকৃত আসামীর হাতুড়ির আঘাতে দুই পুলিশ সদস্য আহত
फ़ोटो: संग्रहीत

কুষ্টিয়ার মিরপুরে গ্রেপ্তারকৃত আসামীর হাতুড়ির আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহতরা হলেন, মিরপুর থানার আমলা ক্যম্পের এস আই মনিরুল ও কনষ্টেবল রুস্তম আলী। 

শুক্রবার (২ মে) সাড়ে ৮ টার দিকে মিরপুর থানা গেটের অদুরে পাল মিষ্টান্ন ভান্ডারের সামনে এ ঘটনা ঘটে। আহত কনষ্টেবল রুস্তমকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

 শুক্রবার রাত সাড়ে ১০ টায় এ তথ্য নিশ্চিত করেছেন মিরপুর থানার ডিউটি অফিসার। তবে নিজের নাম ও আসামীর নাম ঠিকানা দিতে অপরাগতা প্রকাশ করেন তিনি।

একাধিকবার (রাত ১১টা পর্যন্ত) মোবাইলে ফোন দিলেও রিসিভ করেননি মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম। সূত্র জানায়, মিরপুর থানার আমলা ক্যম্পের এস আই মনিরুল ও কনষ্টেবল রুস্তম আলী গ্রেপ্তারকৃত এক আসামীকে হ্যান্ডকাপ পরানো ছাড়াই মোটর সাইকেলের মাঝে বসিয়ে থানায় জমা দিতে আসছিলেন।

শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে থানার কাছাকাছি পাল মিষ্টান্ন ভান্ডারের কাছে পৌঁছে চলন্ত মোটর সাইকেলের ওপর থেকেই আসামি তার কোমরে থাকা হাতুড়ি বের করে পেছনে থাকা কনষ্টেবল রুস্তমকে মাথায় আঘাত করে। বিষয়টি টের পেয়ে চালক এস আই মনিরুল বাধাদিলে তার মাথায়ও হাতুড়ির দিয়ে আঘাত করে ওই আসামী।

মাথায় হেলমেট থাকায় ওই এস আই গুরুত্বর আহত হওয়া থেকে বেঁচে যায়। পরে ওই হোটেলে নাস্তারত মিরপুর থানার দুই পুলিশ সদস্য এগিয়ে এসে আসামিকে থানায় নিয়ে যান।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

ডুমুরিয়ায় জলাবদ্ধতায় তলিয়ে ফসলি জমি, প্রভাবশালী চক্রের কবলে পানি নিষ্কাশন ব্যবস্থা ज़िला समाचार ডুমুরিয়ায় জলাবদ্ধতায় তলিয়ে ফসলি জমি, প্রভাবশালী চক্রের কবলে পানি নিষ্কাশন ব্যবস্থা 34 Views গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: আইজিপি ज़िला समाचार গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: আইজিপি 45 Views গোপালগঞ্জে সহিংসতার রেশ কাটছে, স্বাভাবিক হচ্ছে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল ज़िला समाचार গোপালগঞ্জে সহিংসতার রেশ কাটছে, স্বাভাবিক হচ্ছে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল 67 Views বোরকা কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মনিরা, খুলনায় থাকার গুঞ্জন ज़िला समाचार বোরকা কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মনিরা, খুলনায় থাকার গুঞ্জন 52 Views ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়বেন মোস্তফা চৌধুরী ज़िला समाचार ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়বেন মোস্তফা চৌধুরী 47 Views চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড ज़िला समाचार চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড 56 Views প্রধানমন্ত্রীর জন্মদিনে আলহাজ্ব জি কে গউছের ৬২ নিমগাছ রোপণ ज़िला समाचार প্রধানমন্ত্রীর জন্মদিনে আলহাজ্ব জি কে গউছের ৬২ নিমগাছ রোপণ 99 Views