যশোরে বিয়ে করতে এসে পুলিশ কর্তার মোটরসাইকেল খোয়া ! | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যশোরে বিয়ে করতে এসে পুলিশ কর্তার মোটরসাইকেল খোয়া !

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
যশোরে বিয়ে করতে এসে পুলিশ কর্তার মোটরসাইকেল খোয়া !
যশোরে বিয়ে করতে এসে পুলিশ কর্তার মোটরসাইকেল খোয়া !
ছবি: সংগৃহীত
****
যশোরের মনিরামপুরে বিয়ে করতে এসে নিজের ব্যবহৃত পালসার মোটরসাইকেলটি খুইয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন সোহাগ।
 
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাকিমপুর গ্রামে বিয়ের অনুষ্ঠান চলাকালে এ চুরির ঘটনা ঘটে। আজ বুধবার বেলা ১১টা পর্যন্ত মোটরসাইকেলটি উদ্ধার করা যায়নি।
 
ভুক্তভোগী সালাউদ্দিন সোহাগ কেশবপুর উপজেলার মান্দারডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঝিনাইদহ শাখায় কর্মরত। ঘটনাটি জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন বরের মামা ও জামায়াতে ইসলামীর মনিরামপুর উপজেলা কর্মপরিষদের সদস্য মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর।
 
পারিবারিক সূত্রে জানা যায়, হাকিমপুর গ্রামের শিক্ষক আব্দুল কাদেরের ছোট মেয়ের সঙ্গে এসআই সালাউদ্দিন সোহাগের বিয়ের দিন নির্ধারিত ছিল গতকাল। দুপুরের পর বরযাত্রীবাহী গাড়ি বহরের সাথে বরের ফুফাতো ভাই বাঁধন ওই মোটরসাইকেলটি চালিয়ে বিয়ে বাড়িতে আসেন। সালাউদ্দিন নিজে ছিলেন বরের গাড়িতে।
 
সেলিম জাহাঙ্গীর জানান, বাড়ির সামনে অন্য গাড়িগুলোর সাথে সোহাগের বাইকসহ ৫-৬টি মোটরসাইকেল রাখা ছিল। বিকেল সাড়ে তিনটার দিকে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে এসে দেখা যায়, সোহাগের মোটরসাইকেলটি আর নেই। আশপাশে খোঁজাখুঁজি করেও সেটির সন্ধান মেলেনি।
 
তিনি আরো জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনামুল হোসেনকে জানানো হয়েছে। আজ বুধবার বউভাতের আনুষ্ঠানিকতা শেষে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।
 
তবে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) এনামুল হোসেন জানান, মশ্মিমনগরে বিয়ের অনুষ্ঠান থেকে পুলিশ কর্মকর্তার মোটরসাইকেল চুরির বিষয়ে তাকে এখনো কেউ কিছু জানায়নি।

 
Aucun commentaire trouvé


News Card Generator