ফুলবাড়ীতে ১ লাখ ৭৪ হাজার টাকার ভারতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ আটক করল বিজিবি

ফুলবাড়ীতে ১ লাখ ৭৪ হাজার টাকার ভারতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ আটক করল বিজিবি..
Eidok पर शेयर करें
ফুলবাড়ীতে ১ লাখ ৭৪ হাজার টাকার ভারতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ আটক করল বিজিবি
फ़ोटो: संग्रहीत

 

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর সীমান্ত রক্ষা ও মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট এবং যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৭৪ হাজার ৫০ টাকা।

বুধবার (২১ অক্টোবর ২০২৬) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ মনিপুর বিওপি এবং বিরামপুর বিশেষ ক্যাম্পের টহল দল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকা ও বাংলাদেশের অভ্যন্তরে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১,৫১০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৩৫৫ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হন বিজিবি সদস্যরা। তবে অভিযানের সময় চোরাচালানিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ উজ জামান বলেন , সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

তিনি আরও বলেন, "ভবিষ্যতেও বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামীদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।"

আটককৃত মালামাল প্রচলিত আইনানুযায়ী সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।



Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত ज़िला समाचार মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত 50 Views নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ज़िला समाचार নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 83 Views প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা ज़िला समाचार প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 63 Views মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন ज़िला समाचार মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 50 Views ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ ज़िला समाचार ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 83 Views হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ज़िला समाचार হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 83 Views জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী ज़िला समाचार জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী 44 Views