ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তার বার্তা নিয়ে বোয়ালমারীর পূজামণ্ডপে… | আই নিউজ বিডি

ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তার বার্তা নিয়ে বোয়ালমারীর পূজামণ্ডপে ইমরান হোসাইন

ইকবাল হোসেন লিমন, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
Eidok-এ শেয়ার
ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তার বার্তা নিয়ে বোয়ালমারীর পূজামণ্ডপে ইমরান হোসাইন
ছবি: সংগৃহীত

 

 বিগত বছরের তুলনায় এবার দ্বিগুণ উৎসাহ ও উদ্দীপনায় দুর্গোৎসব পালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ফরিদপুরের বোয়ালমারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার সম্ভাব্য মেয়রপ্রার্থী ইমরান হোসাইন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব নির্বিঘ্নে উদ্‌যাপনে সর্বোচ্চ সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ধর্মীয় পরিচয় যার যার হলেও দেশ সবার, তাই নিরাপত্তা পাওয়ার অধিকারও সবার।

মঙ্গলবার (২০ অক্টোবর) নবমীর রাতে ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। 

‘ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার’ প্রতিপাদ্যকে সামনে রেখে পৌর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মন্দিরগুলো পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, পূজার আয়োজন ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং মন্দির পরিচালনা কমিটির হাতে পৌর বিএনপির পক্ষ থেকে আর্থিক সহযোগিতা তুলে দেন।

ইমরান হোসাইন বলেন, বিগত বছরের তুলনায় এবার অনেক বেশি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলায় তিন শতাধিক মন্দিরে পূজার আয়োজন করা হয়েছে। ধর্মীয় উৎসবকে ঘিরে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ বজায় রাখা জরুরি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সনাতন ধর্মাবলম্বীদের প্রতি সর্বোচ্চ সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিতেই তারা মন্দির পরিদর্শন করছেন।

পরিদর্শনকালে বোয়ালমারী পৌরসভার শ্রী শ্রী রক্ষাচণ্ডী সার্বজনীন মন্দির, আঁধারকোঠা রক্ষাচণ্ডী মন্দির, কলেজ রোড সার্বজনীন দুর্গামন্দির, ছোট কামারগ্রাম দুর্গামন্দির, কামারগ্রাম আমগ্রাম আখড়াবাড়ী সার্বজনীন মন্দির, কামারগ্রাম বড়বাড়ী দুর্গামন্দির এবং সোতাশী মধ্যপাড়া দুর্গামন্দির পরিদর্শন করেন ইমরান হোসাইন। এ সময় সংশ্লিষ্ট মন্দির কমিটির নেতাদের সঙ্গে কথা বলেন এবং তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি একেএম শহিদুদ্দিন মিয়া দিপু, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, দপ্তর সম্পাদক মহসিন আলম চান, যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম বাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গোলাম রসূল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাকির হোসেন চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবু কালাম, জিয়া প্রজন্মদলের পৌর আহ্বায়ক নাইমুর মৃধা, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকিব হোসাইন, যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব Lainnya ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব 56 Views ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় Lainnya ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় 52 Views লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় Lainnya লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় 33 Views হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ Lainnya হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ 43 Views হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন Lainnya হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন 34 Views দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: চট্টগ্রামে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির তীব্র বিক্ষোভ Lainnya দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: চট্টগ্রামে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির তীব্র বিক্ষোভ 43 Views জেলায় জেলায় গুম ও জুলাই হত্যাকাণ্ডের তদন্তে নামছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Lainnya জেলায় জেলায় গুম ও জুলাই হত্যাকাণ্ডের তদন্তে নামছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 38 Views