মোল্লাহাটে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন, বিভিন্ন মণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মোল্লাহাটে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন, বিভিন্ন মণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা..

রায়হান শেখ avatar   
রায়হান শেখ
মোল্লাহাটে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন, বিভিন্ন মণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা..
মোল্লাহাটে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন, বিভিন্ন মণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা..
ছবি: সংগৃহীত
মোল্লাহাটে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন, বিভিন্ন মণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা..

 ঐতিহ্য ও ধর্মীয় সম্প্রীতির ধারক সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শতাব্দীর পর শতাব্দী ধরে এ উৎসব আনন্দ-উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়ে আসছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুর্গাপূজার নবমীতে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বিভিন্ন মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি পুরোহিত ও পূজারিদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা শোনেন নেতৃবৃন্দ। মন্দির সংস্কারেও সহযোগিতার আশ্বাস দেন চৌধুরী সেলিম আহমেদ।

স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ বছর মোল্লাহাটে দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে। পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও ছিল লক্ষণীয়।

বিভিন্ন মণ্ডপের পুরোহিত ও পূজারিরা পূজা উদযাপনে সহযোগিতা এবং নিরাপত্তাব্যবস্থা বজায় রাখার জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জানান।

এ সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, লিয়াকত শিকদার, তাওহীদ শিকদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব লায়ন শেখ জিয়াউর রহমান, যুবদল নেতা বিএম মোস্তাফিজ রহমান মোস্তাক, রেন্টু শিকদার, রাসেল খান, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ হুসাইন শিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator