মোল্লাহাটে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন, বিভিন্ন মণ্ডপে বিএনপির… | আই নিউজ বিডি

মোল্লাহাটে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন, বিভিন্ন মণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা

মোল্লাহাটে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন, বিভিন্ন মণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা..
Eidok-এ শেয়ার
মোল্লাহাটে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন, বিভিন্ন মণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা
ছবি: সংগৃহীত

 ঐতিহ্য ও ধর্মীয় সম্প্রীতির ধারক সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শতাব্দীর পর শতাব্দী ধরে এ উৎসব আনন্দ-উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়ে আসছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুর্গাপূজার নবমীতে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বিভিন্ন মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি পুরোহিত ও পূজারিদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা শোনেন নেতৃবৃন্দ। মন্দির সংস্কারেও সহযোগিতার আশ্বাস দেন চৌধুরী সেলিম আহমেদ।

স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ বছর মোল্লাহাটে দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে। পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও ছিল লক্ষণীয়।

বিভিন্ন মণ্ডপের পুরোহিত ও পূজারিরা পূজা উদযাপনে সহযোগিতা এবং নিরাপত্তাব্যবস্থা বজায় রাখার জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জানান।

এ সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, লিয়াকত শিকদার, তাওহীদ শিকদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব লায়ন শেখ জিয়াউর রহমান, যুবদল নেতা বিএম মোস্তাফিজ রহমান মোস্তাক, রেন্টু শিকদার, রাসেল খান, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ হুসাইন শিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন রাজনীতি আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 51 ভিউ কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ রাজনীতি কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 62 ভিউ যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজনীতি যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 84 ভিউ কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট রাজনীতি কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 100 ভিউ ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির রাজনীতি ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 103 ভিউ গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী রাজনীতি গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 110 ভিউ নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের রাজনীতি নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের 57 ভিউ