সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন
সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন
ছবি: সংগৃহীত
পরিবারভিত্তিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে গুরুত্বারোপ

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা: 

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে ইউনিয়নের মাহমুদপুর হাটখোলায় আলিপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ মো. আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উন্নয়ন ও জনকল্যাণে বিশ্বাসী। নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমান উন্নয়ন বিএনপির অন্যতম নির্বাচনি অঙ্গীকার। সেই অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, দেশের দরিদ্র, হতদরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোকে একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেজের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে যোগ্য পরিবারগুলো সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সরাসরি নগদ আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ পাবে। উপকারভোগীদের পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবের মাধ্যমে ভাতা দেওয়া হলে অর্থ গ্রহণ আরও সহজ হবে।

তিনি আরও বলেন, প্রতিটি পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে দেশের চার কোটি পরিবারকে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদিউজ্জামান বাদশাহর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোনালী গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল সিয়াম।

এ সময় আরও বক্তব্য দেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক বাবলু, সাংগঠনিক সম্পাদক আবু হাসান, আলিপুর ইউনিয়নের ফ্যামিলি কার্ড সুপারভাইজার হাফিজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুরুজ্জামান পল্টু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসানুল্লাহ, তাঁতী দলের আহ্বায়ক শাহীন, ছাত্রদল নেতা তানভীর রহমান শুভ, ইউপি সদস্য ইকবাল হোসেন, জিএম আফাজ উদ্দিন ও এবাদুল্লাহ, মো. আজিজুর রহমান এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগার আলীসহ অন্যরা।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন আব্দুর রউফের বড় পৌত্র ও ৭ নম্বর আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সামির শোয়েব রাদমি।

এ সময় আলিপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ফ্যামিলি কার্ডের শুমারি কার্যক্রমে নিয়োজিত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা উপস্থিত ছিলেন।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator