কচুয়ায় সাদিপুরা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গুণীজনদের সংবর্ধনা প্রদান .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কচুয়ায় সাদিপুরা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গুণীজনদের সংবর্ধনা প্রদান ..

MDRaihanMia MDRaihanMia avatar   
MDRaihanMia MDRaihanMia
কচুয়ায় সাদিপুরা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গুণীজনদের সংবর্ধনা প্রদান ..
কচুয়ায় সাদিপুরা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গুণীজনদের সংবর্ধনা প্রদান ..
ছবি: সংগৃহীত
সাদিপুর সমাজকল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য কাজ করে আসছে। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয় অনুষ্ঠানে..

মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধিঃ 

কচুয়া উপজেলার কড়‌ইয়া ইউনিয়নের সাদিপুরা সমাজ কল্যাণ সমিতির আয়োজনে সাদিপুর সামাজিক ও শিক্ষা উন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং এলাকার গুণীজনদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।  

মঙ্গলবার দুপুরে সাদিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা সমন্বয়ক অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার। 

প্রধান অতিথির বক্তব্যে বলেন, সাদিপুরা সমাজ কল্যাণ সমিতি  এত সুন্দর আয়োজন করার জন্য  আমি স্বাগত জানাই। আমি এই সকলের দৃষ্টি আকর্ষণ বলছি। এই এলাকায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্প করব । এই এলাকায় যাঁরা অসহায় ও গরিব টাকার জন্য চিকিৎসা সেবা নিতে পারছেন না। তাদের বিনামূল্যে ও সর্বোচ্চ ছাড়ে চিকিৎসা সেবা প্রদান করব। সর্বশেষ আমরা সবাইকে সুশিক্ষিত হতে হবে। 
সংগঠনের সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সবুজ চন্দ্র সরকার ও রফিকুল ইসলামের যৌথ পরিচালনায় টেলি কনফারেন্সে স্বাগত বক্তব্য, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আমেরিকা প্রবাসী সোহেল আহমেদ। 

তিনি বলেন, সাদিপুরা সমাজ কল্যাণ সমিতির দীর্ঘদিন ধরে এলাকায় গরীব অসহায় দুঃখী মানুষের জন্য কাজ করে আসছে। বিশেষ করে শিক্ষার মানোন্নয়ন ও বিভিন্ন সামাজিক কাজে অনেক অবদান রাখছেন। এই সংগঠন সবসময় সামাজিক ও মানবিক কাজ করে থাকেন। এ সংগঠনের আমি ভবিষ্যৎ সফলতা কামনা করছি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,বিশিষ্ট সমাজসেবক মাওলানা আলী আজম,ইয়াছিন খন্দকার, শিক্ষানুরাগী হেলাল মিঞা,সমাজ সেবক বাক্যলাল সরকার, হাজী মাওলানা আব্দুল বারী,শিপন পাটোয়ারী, ইউপি চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন পাটোয়ারী,সাদিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন,বিশিষ্ট সমাজসেবক আনোয়ার হোসেন মানিক, শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান শেষে সাদিপুরা গ্রামের গুণীজনদের মাঝে সংবর্ধনা প্রদান, কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ,এলাকার বিভিন্ন লোকজনদেরকে সম্মাননা প্রদান করা হয়।

সাদিপুর সমাজকল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য কাজ করে আসছে। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয় অনুষ্ঠানে।

ছবি: কচুয়ায় সাদিপুরা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করছেন, অতিথিবৃন্দ।

Aucun commentaire trouvé


News Card Generator