আমতলীর আড়পাঙ্গাশিয়া  ইউনিয়নে মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের মাঝে চাল বিতরণ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আমতলীর আড়পাঙ্গাশিয়া  ইউনিয়নে মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের মাঝে চাল বিতরণ..

ফরিদ হোসেন খিজির avatar   
ফরিদ হোসেন খিজির
আমতলীর আড়পাঙ্গাশিয়া  ইউনিয়নে মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের মাঝে চাল বিতরণ..
আমতলীর আড়পাঙ্গাশিয়া  ইউনিয়নে মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের মাঝে চাল বিতরণ..
ছবি: সংগৃহীত
****

আমতলী উপজেলার  আড়পাঙ্গাশিয়া  জেলেদের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ইলিশের  প্রজনন মৌসুমে সামুদ্রিক মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১ হাজার ৬শত জেলের মাঝে জনপ্রতি ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. রাসেল। 
উল্লেখ্য,গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ২২ দিন দেশের সামুদ্রিক জলসীমায় ইলিশসহ সকল প্রকার মাছ আহরণ, পরিবহন,মজুদ,বাজারজাতকরণ,ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছে সরকার।নিষিদ্ধকালীন সময়ে জেলেদের কষ্ট লাঘবে সরকার মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিশেষ চাল বরাদ্দ দেয়। 
চাল বিতরণের সময় আর ও উপস্থিত ছিলেন, আড়পাঙ্গাশিয়া  ইউনিয়ন বিএনপির সাবেক  আহবায়ক মো. মিলন  সাবেক  সদস্য সচিব মো. মানিক মেম্বার , উপজেলা প্রশাসনের নিয়োজিত ট্যাগ অফিসার  উপজেলা পরিসংখ্যান অফিসের প্রতিনিধি   মো. রাজিব ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো,জাকির হোসেন.উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি মো.মহসিন রেজা   এছাড়া পরিষদের সকল ওয়ার্ডের সদস্য-সদস্যা, রাজনৈতিক দলের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । 

Tidak ada komentar yang ditemukan


News Card Generator