কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম ..

Ali Sohel avatar   
Ali Sohel
কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম ..
কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম ..
ছবি: সংগৃহীত
****

কুলিয়ারচরে কালী নদী ও উপজেলা পরিষদের পুকুরে ২৭৯ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে কালী নদীতে ২২১ কেজি এবং উপজেলা পরিষদের পুকুরে ৫৮ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে কুলিয়ারচরের কালী নদীর লঞ্চঘাট এলাকায় এ পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি।

রাজস্ব খাতের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের অভ্যন্তরীণ মুক্ত জলাশয়, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়। কুলিয়ারচর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, অবমুক্ত করা ২৭৯ কেজি পোনা মাছের মধ্যে রুই ও কাতল প্রজাতির পোনা রয়েছে প্রায় ১৪০ থেকে ১৫০ কেজি। এছাড়া মৃগেল ও কালীবাউশ প্রজাতির পোনা রয়েছে প্রায় ১২০ থেকে ১৩০ কেজি।

এ কর্মসূচির পোনা মাছ ই-জিপি (e-GP) প্রকিউরমেন্ট প্রক্রিয়ার RFQ পদ্ধতিতে সরবরাহ করে ঠিকাদারি প্রতিষ্ঠান মোবারক ট্রেডার্স, কিশোরগঞ্জ।

পোনা মাছ অবমুক্তকরণকালে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ, উপজেলা কমিশনার (ভূমি) এ.এইচ.এম ইজাজুল হক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী মো. আলী জিন্নাহ, উপজেলা এবং প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা ছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কুলিয়ারচর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা জানান, মুক্ত জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বাড়ানো এবং মাছের প্রাকৃতিক প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে সরকারি কর্মসূচির আওতায় এসব পোনা অবমুক্ত করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় জলাশয়ে মাছের প্রাপ্যতা বাড়ার পাশাপাশি সাধারণ মানুষের মাছের চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছে মৎস্য বিভাগ।

পোনা অবমুক্তকরণ শেষে প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে গ্রামীণ সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত এলসিএস নারী শ্রমিকদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator