নাগরপুরের হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার করেছে এসআরবি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নাগরপুরের হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার করেছে এসআরবি..

Md.Shamimul Haque avatar   
Md.Shamimul Haque
নাগরপুরের হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার করেছে এসআরবি..
নাগরপুরের হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার করেছে এসআরবি..
ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের নাগরপুরে দুলাল মোল্লা হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. উজ্জল মিয়াকে (৪০) গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪। গত ২ অক্টোবর পল্লিচিকিৎসক রফিকুল ইসলামকে কেন্দ্..





টাঙ্গাইলের এসআরবি-১৪ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে করে নাগরপুরের হত্যা মামলার পলাতক আসামি ও ১১৫ গ্রাম হোরাইনসহ নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে।

হত্যাকান্ডের স্বীকার পল্লী চিকিৎসক মো. রফিকুল ইসলাম ওরফে বাবু তার শ্যালক শফিকুল ইসলামের স্ত্রীকে বিয়ে করায় শ্বশুরালয়ের আত্মীয়রা তার ওপর ক্ষিপ্ত ছিল।

গত ২ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রফিকুলের স্থানীয় দোকানে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে জখম করে। এ সময় রফিকুলকে বাঁচাতে তার চাচাতো ভাই মো. দুলাল মোল্লা (৩৬) এগিয়ে এলে আসামিরা তাকেও হত্যার উদ্দেশ্যে পিটিয়ে গুরুতর জখম করে।
নিহত দুলাল মোল্লা টাঙ্গাইল নাগরপুর থানার গোপীনাথপুর এলাকার মৃত হাসেম মোল্লার ছেলে। পারিবারিক বিরোধ ও শ্যালকের স্ত্রীকে দ্বিতীয় বিয়ে করার জেরে এ ঘটনা ঘটেছে বলে জানায় এলাকাবাসী।

স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়। দুলাল মোল্লার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ অক্টোবর সকালে দুলাল মোল্লা মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে নাগরপুর থানায় ৫ অক্টোবর, একটি হত্যা মামলা দায়ের করেন।

এসআরবি-১৪, টাঙ্গাইলের একটি আভিযানিক দল আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারিসহ তথ্য প্রযুক্তির ব্যবহার শুরু করে। এরই ধারাবাহিকতায়, ১৭ অক্টোবর বিকালে অনুমান সোয়া ৩টা সিপিএসসি, এসআরবি-১, পোড়াবাড়ী, গাজীপুর এর সহায়তায় জিএমপি গাজীপুর বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় অভিযান করে এজাহারনামীয় ৪নং পলাতক আসামি মো. উজ্জল মিয়া (৪০), জেলা-টাঙ্গাইল’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরে আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে এক প্রেস রিলিজে এসব তথ্য জানায় এসআরবি।

No se encontraron comentarios


News Card Generator