মোল্লাহাটে সাত ইউনিয়নে জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী যারা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মোল্লাহাটে সাত ইউনিয়নে জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী যারা..

রায়হান শেখ avatar   
রায়হান শেখ
মোল্লাহাটে সাত ইউনিয়নে জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী যারা..
মোল্লাহাটে সাত ইউনিয়নে জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী যারা..
ছবি: সংগৃহীত
মোল্লাহাটে সাত ইউনিয়নে জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী যারা

 মোল্লাহাট উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত রোববার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার চুনখোলা গ্রামে আয়োজিত এক সাংগঠনিক সভায় এ তালিকা প্রকাশ করা হয়।

উপজেলা জামায়াতের আমির মোঃ হাসমত আলী সরদার ও সেক্রেটারি হাফেজ মোঃ হেদায়েত উল্লাহ এ তথ্য জানিয়েছেন। পরে সন্ধ্যায় তালিকাটি সংবাদমাধ্যমে প্রকাশের জন্য মোল্লাহাট প্রেসক্লাবের সাংবাদিকদের কাছে সরবরাহ করা হয়।

প্রকাশিত তালিকা অনুযায়ী, ১ নং উদয়পুর ইউনিয়নে শেখ ইয়াসিন, ২ নং চুনখোলা ইউনিয়নে কাজী ওবায়দুল হক, ৩ নং গাংনী ইউনিয়নে মাস্টার জাহিদ হোসেন, ৪ নং কুলিয়া ইউনিয়নে মাস্টার এনামুল হক, ৫ নং গাওলা ইউনিয়নে সুজাউদ্দিন বুলবুল, ৬ নং কোদালিয়া ইউনিয়নে মাওলানা আসলাম মোল্লা এবং ৭ নং আটজুড়ী ইউনিয়নে হাফেজ মোকাররম হোসেনকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মো: হেদায়েত উল্লাহ জানিয়েছেন, তালিকাটি চূড়ান্ত করা হলেও সাংগঠনিক প্রয়োজনে মনোনয়নপত্র দাখিলের আগপর্যন্ত প্রার্থী পরিবর্তনের সুযোগ রয়েছে।

Aucun commentaire trouvé


News Card Generator