ছাত্রাবাসের অভাবে ভোগান্তিতে আমতলী সরকারি কলেজের শিক্ষার্থীরা | আই নিউজ বিডি

ছাত্রাবাসের অভাবে ভোগান্তিতে আমতলী সরকারি কলেজের শিক্ষার্থীরা

****
Eidok-এ শেয়ার
ছাত্রাবাসের অভাবে ভোগান্তিতে আমতলী সরকারি কলেজের শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত
বরগুনা জেলার আমতলীতে

দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী আমতলী সরকারি কলেজে ছাত্রাবাস নির্মাণের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। আবাসন ব্যবস্থার অভাবে কলেজের শত শত শিক্ষার্থী দূর-দূরান্ত থেকে হেঁটে কিংবা শহরের বেসরকারি মেসে থেকে পড়াশোনা করছেন। এতে তাদের শিক্ষা কার্যক্রম যেমন ব্যাহত হচ্ছে, তেমনি বাড়ছে আর্থিক খরচও।

কলেজ সূত্রে জানা গেছে, ১৯৬৯ সালে আমতলী কলেজটি প্রতিষ্ঠিত হয়। অঞ্চলের প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় শুরু থেকেই দূর-দূরান্তের বিপুলসংখ্যক শিক্ষার্থী এখানে ভর্তি হতে শুরু করেন। তাদের সুবিধার্থে ১৯৭২ সালে ৪০ আসনের একটি টিনের ছাত্রাবাস তৈরি করা হয়েছিল। দীর্ঘদিন সংস্কার না করায় ২০১৫ সালের বর্ষা মৌসুমে সেটি সম্পূর্ণ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। সম্প্রতি পরিত্যক্ত সেই জায়গাটি সংস্কার করে শ্রেণিকক্ষ ও পরীক্ষার হল হিসেবে ব্যবহার করা হচ্ছে, তবে ছাত্রাবাসটি পুরোপুরি বন্ধ রয়েছে।

কলেজের সাবেক সহযোগী অধ্যাপক মো. জালাল উদ্দিন জানান, “আমি ৮৬, ৮৭ ও ৮৮ সালে তিন বছর এই ছাত্রাবাসের সুপার ছিলাম। তখন কোনো আসন খালি থাকত না। দূর-দূরান্তের ছাত্ররা এখানে থেকে পড়াশোনা করত বলে শিক্ষার মানও ভালো ছিল। ছাত্রাবাসটি বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে।”

বর্তমানে কলেজটিতে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী রয়েছেন। প্রথম বর্ষের শিক্ষার্থী সিয়াম বলেন, “কলেজে ছাত্রাবাস না থাকায় প্রতিদিন বাড়ি থেকে হেঁটে এসে ক্লাস করতে হয়। শহরে মেসে থেকে পড়াশোনা করার মতো আর্থিক সামর্থ্য আমার নেই।” হলদিয়া থেকে আসা জিয়া, মরিচবুনিয়া গ্রামের জাহিদ ও টেপুরা গ্রামের হাসানও একই সমস্যার কথা জানিয়ে দ্রুত একটি আধুনিক ছাত্রাবাস নির্মাণের দাবি জানান।

আমতলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইমরান খান বলেন, “গরিব ও দূরবর্তী শিক্ষার্থীদের জন্য এই ঐতিহ্যবাহী কলেজে ছাত্রাবাস নির্মাণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।”

কলেজের সাবেক শিক্ষার্থী ও আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. হায়াতুজজামান মিরাজ জানান, সাধারণ ও অসহায় শিক্ষার্থীদের কথা বিবেচনা করে দ্রুত এখানে একটি ছাত্রাবাস গড়ে তোলা প্রয়োজন । 

আমতলী সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ ফরিদ হোসেন খিজির জানান,সাধারণ ও অসহায় শিক্ষার্থীদের কথা বিবেচনা করে দ্রুত এখানে একটি ছাত্রাবাস গড়ে তোলা প্রয়োজন মনে করছি। 

আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ মো. জামাল হোসেন বলেন, “শিক্ষার্থীদের সুবিধার্থে কলেজে আবাসন ব্যবস্থা থাকা অতি জরুরি। বিষয়টি বিবেচনা করে নতুন ছাত্রাবাস নির্মাণের জন্য ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন পাঠানো হয়েছে।”

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

কেরালা থেকে পীরগঞ্জে ভালোবাসার সফর: ভিনদেশি বধূকে দেখতে গ্রামজুড়ে কৌতূহল আন্তর্জাতিক কেরালা থেকে পীরগঞ্জে ভালোবাসার সফর: ভিনদেশি বধূকে দেখতে গ্রামজুড়ে কৌতূহল 75 ভিউ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী রাজনের মৃত্যু: ২৬ দিনের সন্তানের পিতৃহীন হওয়ার করুণ পরিণতি আন্তর্জাতিক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী রাজনের মৃত্যু: ২৬ দিনের সন্তানের পিতৃহীন হওয়ার করুণ পরিণতি 68 ভিউ ঐতিহাসিক যৌথ বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি আন্তর্জাতিক ঐতিহাসিক যৌথ বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি 63 ভিউ যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট উড্ডয়ন বন্ধ চার ঘণ্টা, কী ঘটেছিল আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট উড্ডয়ন বন্ধ চার ঘণ্টা, কী ঘটেছিল 60 ভিউ শেখ হাসিনার প্রত্যাবর্তন ও আইনি জটিলতা নিয়ে মুখে কুলুপ ভারতের, এড়িয়ে গেলেন জয়সওয়াল আন্তর্জাতিক শেখ হাসিনার প্রত্যাবর্তন ও আইনি জটিলতা নিয়ে মুখে কুলুপ ভারতের, এড়িয়ে গেলেন জয়সওয়াল 118 ভিউ ভারতের কর্মসংস্থান সংকট: সরকারি চাকরির মরিচিকা ও যুবসমাজের ক্রমবর্ধমান হতাশা আন্তর্জাতিক ভারতের কর্মসংস্থান সংকট: সরকারি চাকরির মরিচিকা ও যুবসমাজের ক্রমবর্ধমান হতাশা 81 ভিউ পাকিস্তান সীমান্তে নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযান: ৭৪ সশস্ত্র যোদ্ধা নিহত আন্তর্জাতিক পাকিস্তান সীমান্তে নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযান: ৭৪ সশস্ত্র যোদ্ধা নিহত 84 ভিউ