মোল্লাহাটে বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন, বিএনপি নেতৃবৃন্দের আর্থিক অনুদান.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মোল্লাহাটে বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন, বিএনপি নেতৃবৃন্দের আর্থিক অনুদান..

রায়হান শেখ avatar   
রায়হান শেখ
মোল্লাহাটে বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন, বিএনপি নেতৃবৃন্দের আর্থিক অনুদান..
মোল্লাহাটে বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন, বিএনপি নেতৃবৃন্দের আর্থিক অনুদান..
ছবি: সংগৃহীত
মোল্লাহাটে বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন, বিএনপি নেতৃবৃন্দের আর্থিক অনুদান..

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তাঁরা পূজামণ্ডপগুলোর খোঁজখবর নেওয়ার পাশাপাশি আর্থিক অনুদান প্রদান করেন এবং পূজা উদযাপনে সহযোগিতার আশ্বাস দেন।

রবিবার (১৮ অক্টোবর) উপজেলার কাকলী, দ্বিগঙ্গা, চাকদাহ, দত্তডাঙ্গাসহ বিভিন্ন এলাকার দুর্গামন্দির পরিদর্শন করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলীসহ দলটির নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ ইকবাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম মিয়া, বিএনপি নেতা তাওহীদ সিকদার এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব জিয়াউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্দির পরিদর্শনকালে নেতৃবৃন্দ পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি দুর্গাপূজা উদযাপনে সহযোগিতার আশ্বাস দেন তাঁরা।

এ সময় ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ।

 

コメントがありません


News Card Generator