এ বছর আনন্দ উৎসব বেশি-পূজা মন্ডপ পরিদর্শনকালে এম এ সালাম | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

এ বছর আনন্দ উৎসব বেশি-পূজা মন্ডপ পরিদর্শনকালে এম এ সালাম

আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি avatar   
এ বছর আনন্দ উৎসব বেশি-পূজা মন্ডপ পরিদর্শনকালে এম এ সালাম
এ বছর আনন্দ উৎসব বেশি-পূজা মন্ডপ পরিদর্শনকালে এম এ সালাম
ছবি: সংগৃহীত
****

বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বিগত বছরের তুলনায় এবছর হিন্দুদের মাঝে আনন্দ উৎসবের আমেজ অনেক গুন বেশি। বর্তমান সরকার বিগত সরকারের তুলনায় বরাদ্দও বেশি রেখেছেন। শতভাগ নিরাপত্তার মাঝে হিন্দু সম্প্রদায় ও সকল গোত্রের মানুষ দুর্গোৎসব পালন করছে। রবিবার ১৮ অক্টোবর রাতে নেতাকর্মী  সাথে নিয়ে বাগেরহাট ও খানপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন  বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান সমন্বয় এম  এ সালাম চুলকাটি বনিকপাড়া সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, বাগেরহাট সদরে ১১৩ টি ও জেলায়  ৬৩৯ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা পূজা উদযাপন হচ্ছে এই অঞ্চলে হিন্দু মুসলিম মিলেমিশে ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে। এখনো পর্যন্ত কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। ধর্ম যার যার উৎসব সবার সবার, “সবার আগে বাংলাদেশ” সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, খানপুর ইউনিযনে ১০ পূজা মন্ডপে হিন্দু সম্প্রদায় পূজা উদযাপন করছেন। বিগত সংসদ নির্বাচনে হিন্দুরা শতভাগ ভোট দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আস্থা রেখেছেন। আগামী স্থানীয় সরকার নির্বাচনেও তারেক রহমানের প্রতি শতভাগ আস্থা ও বিশ্বাস রেখে সবাই মিলে বিএনপি'র প্রার্থীকে সমর্থন করবে, হিন্দু সম্প্রদায়ের কাছে এমনই প্রত্যাশা কামনা করেন। এসময় চুলকাটি বনিকপাড়া মন্দিরে পূজা উদযাপন উপলক্ষে কমিটির হাতে এম এ সালাম  দলীয় অনুদান তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বাগেরহাট জেলা পূজা উৎসব উদযাপন কমিটির সভাপতি শমসের আলী মোহন, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি খান লিয়াকত আলী, খানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খান হাফিজুর রহমান, রাখালগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খান গোলজার আলী, সিনিঃ সহসভাপতি আব্দুর কুদ্দুস শেখ, চুলকাটি বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসরাম মুক্ত, পূজা মন্ডপ কমিটির সভাপতি দিপাংকর সাধু, সাধারণ সম্পাদক কমারেশ সাধু প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন খানপুর ও রাখালগাছি ইউনিয়নের অঙ্গসংগঠনের এবং পূজা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

 

Walang nakitang komento


News Card Generator