কচুয়ার উজানী মাদরাসার শিক্ষা সচিব মাওলানা আব্দুর রহমান অসুস্থ, দেখতে হাসপাতালে মুহতামিম আল্লামা মাহবুব এলাহী.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কচুয়ার উজানী মাদরাসার শিক্ষা সচিব মাওলানা আব্দুর রহমান অসুস্থ, দেখতে হাসপাতালে মুহতামিম আল্লামা মাহবুব এলাহী..

MDRaihanMia MDRaihanMia avatar   
MDRaihanMia MDRaihanMia
কচুয়ার উজানী মাদরাসার শিক্ষা সচিব মাওলানা আব্দুর রহমান অসুস্থ, দেখতে হাসপাতালে মুহতামিম আল্লামা মাহবুব এলাহী..
কচুয়ার উজানী মাদরাসার শিক্ষা সচিব মাওলানা আব্দুর রহমান অসুস্থ, দেখতে হাসপাতালে মুহতামিম আল্লামা মাহবুব এলাহী..
ছবি: সংগৃহীত
মহান আল্লাহ তায়ালা যেন প্রিয় হুজুরকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করেন, সকল কষ্ট দূর করে সুস্থতার সঙ্গে আবারও দ্বীনি শিক্ষার খেদমতে ফিরে আসার তাওফিক দান করেন—এই কামনা করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।..

মোঃ রায়হান মিয়া, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়ার ঐতিহ্যবাহী উজানী জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া মাদরাসার সুনামধন্য শিক্ষা সচিব ও মুহাদ্দিস মাওলানা আব্দুর রহমান সাহেব গুরুতর অসুস্থ হয়ে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তাঁর অসুস্থতার খবর পেয়ে তাঁকে দেখতে হাসপাতালে যান উজানী মাদরাসার মুহতামিম, বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা মাহবুব এলাহী সাহেব। এ সময় তিনি অসুস্থ মাওলানা আব্দুর রহমান সাহেবের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

মাওলানা আব্দুর রহমান সাহেবের অসুস্থতার খবরে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সবাই তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন।

মহান আল্লাহ তায়ালা যেন প্রিয় হুজুরকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করেন, সকল কষ্ট দূর করে সুস্থতার সঙ্গে আবারও দ্বীনি শিক্ষার খেদমতে ফিরে আসার তাওফিক দান করেন—এই কামনা করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।

Ingen kommentarer fundet


News Card Generator