কচুয়ার ঐতিহ্যবাহী উজানী মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মিজানুর রহমানের ইন্তেকাল.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কচুয়ার ঐতিহ্যবাহী উজানী মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মিজানুর রহমানের ইন্তেকাল..

MDRaihanMia MDRaihanMia avatar   
MDRaihanMia MDRaihanMia
কচুয়ার ঐতিহ্যবাহী উজানী মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মিজানুর রহমানের ইন্তেকাল..
কচুয়ার ঐতিহ্যবাহী উজানী মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মিজানুর রহমানের ইন্তেকাল..
ছবি: সংগৃহীত
মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষীগন।
মহান আল্লাহ তাআলা মরহুম মাওলানা মিজানুর রহমানকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর শো..

মোঃ রায়হান মিয়া, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়ার ঐতিহ্যবাহী ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানী মাদ্রাসার মুহাদ্দিস ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মিজানুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তেকালে উজানী মাদ্রাসাসহ কচুয়া ও আশপাশের বিভিন্ন এলাকার আলেম-ওলামা, শিক্ষার্থী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মাওলানা মিজানুর রহমান চাঁদপুর জেলার মতলব উপজেলার রাজাপুর চিড়াইও গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কওমি মাদ্রাসায় অধ্যয়নের মাধ্যমে ইসলামী শিক্ষায় শিক্ষিত হন। পরবর্তী সময়ে দেশের অন্যতম ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানী মাদ্রাসায় দীর্ঘদিন সুনাম ও নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করেন।

শিক্ষকতার পাশাপাশি তিনি দেশের বিভিন্ন জেলায় ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইসলামের বাণী, নসিহত ও হেদায়েতের কথা মানুষের কাছে তুলে ধরতেন।

 তাঁর বক্তব্যের মাধ্যমে মানুষকে দ্বীনের পথে আহ্বান জানানো এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
মাওলানা মিজানুর রহমান একজন সৎ, আদর্শবান ও প্রাজ্ঞ আলেম হিসেবে পরিচিত ছিলেন। তাঁর জ্ঞান, আদর্শ, ধর্মীয় শিক্ষা ও দ্বীনি খেদমত বহু মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

 দীর্ঘদিনের শিক্ষকতা ও ধর্মীয় কর্মকাণ্ডের মাধ্যমে তিনি অসংখ্য শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন।

মৃত্যুকালে তিনি দুই পুত্র ও তিন কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ইন্তেকালে উজানী মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মানুষের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

 তাঁর মৃত্যুতে ইসলামী শিক্ষাঙ্গন ও দ্বীনি অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষীগন।
মহান আল্লাহ তাআলা মরহুম মাওলানা মিজানুর রহমানকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। আমিন।

Aucun commentaire trouvé


News Card Generator