কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ডে জি এম রবিউল্যাহ বাহারের মতবিনিময় সভা অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ডে জি এম রবিউল্যাহ বাহারের মতবিনিময় সভা অনুষ্ঠিত..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ডে জি এম রবিউল্যাহ বাহারের মতবিনিময় সভা অনুষ্ঠিত..
কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ডে জি এম রবিউল্যাহ বাহারের মতবিনিময় সভা অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
****

কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ডে জি এম রবিউল্যাহ বাহারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১ নম্বর কৃষ্ণনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রামনগর ভাইয়ের হাটখোলা এলাকায় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পার্টি অফিসে দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং আসন্ন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জি এম রবিউল্যাহ বাহার।

 

৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সহসভাপতি রাশেদুজ্জামানের ব্যবস্থাপনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছোট্রু।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জি এম আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালেক, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ইসরাফিল হোসেন, মাস্টার আমিনুর রহমান, মাস্টার সেলিম রেজা, নাসিরউদ্দিন, সাতক্ষীরা জেলা তরুণ দলের সহসভাপতি তাজুল হাসান সাদ এবং ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম।

 

এ ছাড়া কৃষ্ণনগর ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ নেন।

 

সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় স্থানীয় বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহিনুর রহমান।

No se encontraron comentarios


News Card Generator