শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান..

Ranajit Barman avatar   
Ranajit Barman
শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান..
শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান..
ছবি: সংগৃহীত
****

শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান

 শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত দুর্গা পূজার মন্ডপ পরিদর্শন সহ পূজা উৎযাপন কমিটির সাথে মতবিনিময় করলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মোঃ মনিরুজ্জামান মনির।  

রোববার (১৮ অক্টোবর)উপজেলার আটুলিয়া ইউপির দক্ষিণ বড় কুপট নদীর পাড় সার্ব জনীন দুর্গা পূজা মন্ডপ, দক্ষিণ বড় কুপট শিব মিলন দুর্গা মন্দির, নওয়াবেঁকী সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ, আটুলিয়া আদু মন্ডল বাড়ী দুর্গা পূজা মন্ডপ সহ অন্যান্য দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মোঃ মনিরুজ্জামান মনির।  
এ সময় তিনি মন্ডপের সার্বিক পরিস্থিতি ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন ও সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন।  

এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির আহবায়ক সোলায়মান কবীর,যুগ্ম আহবায়ক অধ্যাপক আবু সাঈদ,বাংলাদেশ কেন্দ্রিয় যুবদলের মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক শাহজাহান রনি,পৌর বিএনপির সাবেক আহবায়ক শেখ লিয়াকত আলী বাবু সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ প্রমুখ।  

ছবি- শ্যামনগরে দক্ষিণ বড় কুপট নদীর পাড়  দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান।  

 

Nema komentara


News Card Generator