কচুয়ায় পদ্মা সামাজিক ও সাংস্কৃতিক সংঘের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কচুয়ায় পদ্মা সামাজিক ও সাংস্কৃতিক সংঘের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত..

MDRaihanMia MDRaihanMia avatar   
MDRaihanMia MDRaihanMia
কচুয়ায় পদ্মা সামাজিক ও সাংস্কৃতিক সংঘের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত..
কচুয়ায় পদ্মা সামাজিক ও সাংস্কৃতিক সংঘের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
এ ছাড়া পদ্মা সামাজিক ও সাংস্কৃতিক সংঘের উপদেষ্টা, সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।..

মোঃ রায়হান মিয়া, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগরে পদ্মা সামাজিক ও সাংস্কৃতিক সংঘের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে রহিমানগর পদ্মা সামাজিক ও সাংস্কৃতিক সংঘের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (১৮ অক্টোবর) বিকেল ৩টায় রহিমানগর ডিগ্রি কলেজের হলরুমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মোঃ তাবারুক উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও পদ্মা সামাজিক ও সাংস্কৃতিক সংঘের সদস্য শরীফ মজুমদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু নাছির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম আকাশ, কচুয়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হক, কচুয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আজিজুল ইসলাম মাস্টার, জেলা বিএনপির সদস্য মনজুর আহমদ সেলিম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু ইসহাক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পদ্মা সামাজিক ও সাংস্কৃতিক সংঘের সভাপতি আকবর হোসেন মিঠু, সংগঠনের মহিলা সম্পাদক আয়েশা আক্তার, ১১ নং গোহট ছাত্রদলের সদস্য তানভীর ইকবালসহ আরও অনেকে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন, ১১ নং গোহট বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ উল্লাহ, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ মহসিন এবং ১০ নং গোহট উত্তর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হুসাইন জাকির।

এ ছাড়া পদ্মা সামাজিক ও সাংস্কৃতিক সংঘের উপদেষ্টা, সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator