দুর্গাপূজার নিরাপত্তায় সর্বাত্মক প্রস্তুতি ২৯ বিজিবি অধিনায়ক.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দুর্গাপূজার নিরাপত্তায় সর্বাত্মক প্রস্তুতি ২৯ বিজিবি অধিনায়ক..

MdMominul islam avatar   
MdMominul islam
দুর্গাপূজার নিরাপত্তায় সর্বাত্মক প্রস্তুতি ২৯ বিজিবি অধিনায়ক..
দুর্গাপূজার নিরাপত্তায় সর্বাত্মক প্রস্তুতি ২৯ বিজিবি অধিনায়ক..
ছবি: সংগৃহীত
দুর্গাপূজার নিরাপত্তায় সর্বাত্মক প্রস্তুতি ২৯ বিজিবি অধিনায়ক

 

 

 

বিজিবি সূত্রে জানা গেছে, ফুলবাড়ী ব্যাটালিয়নের আওতাধীন ৫৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ৫১টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে চারটি পূজামণ্ডপ রয়েছে। এসব মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে নয়টি বেইজ ক্যাম্প।

গত ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া বিজিবির এ নিরাপত্তা কার্যক্রম চলবে ২২ অক্টোবর পর্যন্ত। এ সময়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে টহল, গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা সহায়তা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবেন বিজিবি সদস্যরা।

এ সময় অধিনায়ক সবাইকে গুজবে কান না দেওয়ার এবং যাচাই না করে কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানান। পাশাপাশি সন্দেহজনক কোনো ঘটনা বা কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করেন।

তিনি আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ, জনগণের সচেতনতা ও সহযোগিতা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা সম্ভব হবে।

শেষে তিনি সনাতন ধর্মাবলম্বী সকলের প্রতি শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানান।

Inga kommentarer hittades


News Card Generator