সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক আজকের বসুন্ধরার ২১তম… | আই নিউজ বিডি

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।..
Eidok-এ শেয়ার
সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ছবি: সংগৃহীত
আব্দুল কাইয়ুম নাহিদ সোনারগাঁ নারায়ণগঞ্জ প্রতিনিধি:
 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
 
শনিবার (১৭ অক্টোবর) রাত ৯টার দিকে সোনারগাঁ জার্নালিস্ট ক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ফারুকুল ইসলাম।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. মাসুদ পারভেজ রুবেল। অনুষ্ঠানটি আয়োজন ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার সোনারগাঁ উপজেলা প্রতিনিধি মাজেদ ভূঁইয়া।
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সংবাদপত্রের ২১ বছরের পথচলা শুধু সময়ের হিসাব নয়, বরং পাঠকের আস্থা অর্জন, সংবাদ পরিবেশনে দায়িত্বশীলতা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন। গণমাধ্যমের মূল দায়িত্ব হলো সত্য ও নিরপেক্ষ তথ্য তুলে ধরা, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে জনমত গঠন করা এবং সাধারণ মানুষের কথা সংশ্লিষ্ট মহলে পৌঁছে দেওয়া।
 
সভাপতির বক্তব্যে ফারুকুল ইসলাম দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার সম্পাদক, প্রকাশক, সাংবাদিক, পাঠক ও সংশ্লিষ্ট সবাইকে ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি আগামীতেও দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।
 
প্রধান অতিথি মো. মাসুদ পারভেজ রুবেল পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক রিপন সরকার, শাহাদাৎ এইচ. চৌধুরী, পীর মোহাম্মদ, আব্দুল কাইয়ুম নাহিদ মিঠু আহমেদ, রাকিব রেজা, , নির্মল কুমার শাহা এবং নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট ইমন বণিকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
 
আলোচনা শেষে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘ পথচলা কামনা করা হয়।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 56 ভিউ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া জেলার খবর সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 ভিউ সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক জেলার খবর সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 304 ভিউ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ জেলার খবর উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 ভিউ ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন জেলার খবর ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 ভিউ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী জেলার খবর মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী 70 ভিউ পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত জেলার খবর পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত 76 ভিউ