প্রকাশ হলো মৌসুমী মৌ’র নতুন গান ‘ছুঁ মন্ত্র ছুঁ’ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

প্রকাশ হলো মৌসুমী মৌ’র নতুন গান ‘ছুঁ মন্ত্র ছুঁ’

Sabir Khan avatar   
Sabir Khan
প্রকাশ হলো মৌসুমী মৌ’র নতুন গান ‘ছুঁ মন্ত্র ছুঁ’
প্রকাশ হলো মৌসুমী মৌ’র নতুন গান ‘ছুঁ মন্ত্র ছুঁ’
ছবি: সংগৃহীত
****

ছাবির খাঁন :

সংগীতশিল্পী মৌসুমী মৌ’র নতুন গান ‘ছুঁ মন্ত্র ছুঁ’ প্রকাশিত হয়েছে। নতুন এই গানকে ঘিরে আশাবাদী শিল্পী ও সংশ্লিষ্টরা। গানটির কথা লিখেছেন রাসেল কবির, সুর করেছেন ফরহাদ এবং সংগীতায়োজন করেছেন এ এইচ তূর্য।

গানটি প্রকাশের মধ্য দিয়ে শ্রোতাদের জন্য নতুন সংগীত উপহার দিয়েছেন মৌসুমী মৌ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, গানটি শ্রোতাদের ভালো লাগবে এবং বিভিন্ন উৎসব ও সাংস্কৃতিক আয়োজনে দর্শক-শ্রোতাদের আকৃষ্ট করবে।

গানটির রেকর্ডিং ও শুটিং সম্পন্ন হওয়ার পর এটি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়। নতুন গান প্রসঙ্গে মৌসুমী মৌ জানান, গানটি নিয়ে তিনি আশাবাদী। শ্রোতাদের ভালোবাসা ও সমর্থন তাঁকে নতুন নতুন গান করতে অনুপ্রাণিত করে।

এর আগে মৌসুমী মৌ’র কণ্ঠে প্রকাশিত হয়েছে ‘পাগল হইতে পয়সা লাগে না’ শিরোনামের একটি মৌলিক গান। নতুন গান ‘ছুঁ মন্ত্র ছুঁ’ দিয়েও শ্রোতাদের ভালোবাসা অর্জন করতে চান এই সংগীতশিল্পী।

সংগীতপ্রেমীদের কাছে নতুন গানটি গ্রহণযোগ্যতা পাবে—এমন প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছেন মৌসুমী মৌ।

No comments found


News Card Generator