ভারতে মন্দিরের কাছে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১৫ তীর্থযাত্রী | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ভারতে মন্দিরের কাছে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১৫ তীর্থযাত্রী

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ভারতে মন্দিরের কাছে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১৫ তীর্থযাত্রী
ভারতে মন্দিরের কাছে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১৫ তীর্থযাত্রী
ছবি: সংগৃহীত
ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারানো একটি ধানবোঝাই ট্রাকের চাপায় অন্তত ১৫ জন তীর্থযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ২৯ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থ..

শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটি চিনোর দিক থেকে আসছিল। মন্দিরের দিকে যাওয়ার পথে খাড়া ঢাল বেয়ে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারান। ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ট্রাকটি পুলিশের ব্যারিকেড ভেঙে তীর্থযাত্রীদের ওপর উঠে যায়। পরে ট্রাকটি মন্দিরের বাইরের দেয়াল ও ফটকে ধাক্কা দেয়।

গোয়ালিয়রের জ্যেষ্ঠ পুলিশ সুপার ধর্মবীর সিং জানান, নবরাত্রি উপলক্ষে মন্দিরে বিপুলসংখ্যক তীর্থযাত্রী যাচ্ছিলেন। দুর্ঘটনায় দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন।

জেলা প্রশাসক রুচিকা চৌহান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল পাঠানো হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের চিকিৎসার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সিটি স্ক্যান ও এক্স-রে করা হচ্ছে।

প্রাথমিকভাবে দুর্ঘটনায় ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়ায়। কীভাবে ভারী যানবাহন চলাচলে নিষিদ্ধ সড়কে ট্রাকটি পুলিশের ব্যারিকেড অতিক্রম করল, তা খতিয়ে দেখছে প্রশাসন।

এ ছাড়া ট্রাকটির অতিরিক্ত বোঝাই, সম্ভাব্য যান্ত্রিক ত্রুটি এবং চালক কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিলেন, তা তদন্ত করতে আঞ্চলিক পরিবহন দপ্তরের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

সূত্র: এনডিটিভি

#IndiaNews #Gwalior #RoadAccident #BreakingNews #MadhyaPradesh

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator