কৃষ্ণনগরে তিন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কৃষ্ণনগরে তিন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
কৃষ্ণনগরে তিন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা..
কৃষ্ণনগরে তিন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা..
ছবি: সংগৃহীত
****

কৃষ্ণনগরে তিন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনটি সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম রবিউল্যাহ বাহারের নির্দেশনায় প্রতিনিধি দলটি কৃষ্ণনগর ইউনিয়ন কেন্দ্রীয় সর্বজনীন পূজামন্দির, সোতা সর্বজনীন পূজামন্দির ও নেংগী সর্বজনীন পূজামন্দির পরিদর্শন করে।

 

পরিদর্শনকালে নেতাকর্মীরা পূজামণ্ডপগুলোর আয়োজন, সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপনের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তারা।

 

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, কিষাণমজদুর ইউনাইটেড একাডামির, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার আমিনুর রহমান, মাস্টার গোলাম মোস্তফা, কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমিনুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জেলা তরুণ দলের সাবেক সহসভাপতি তাজুল হাসান সাদ, ইউনিয়ন ছাত্রদলের মুন্না ও মনিরুজ্জামান এবং যুবদলের ২ নম্বর ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীরসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

উল্লেখ্য, জি এম রবিউল্যাহ বাহার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।

Hiçbir yorum bulunamadı


News Card Generator