‘কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাই সমান নাগরিক’: এমপি ফয়সল.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

‘কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাই সমান নাগরিক’: এমপি ফয়সল..

Nahid Hasan avatar   
Nahid Hasan
‘কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাই সমান নাগরিক’: এমপি ফয়সল..
‘কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাই সমান নাগরিক’: এমপি ফয়সল..
ছবি: সংগৃহীত
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 
‘ধর্ম মানুষের সাংবিধানিক অধিকার। বাংলাদেশে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাই সমান নাগরিক। এ দেশে প্রত্যেক ধর্মের মানুষের স্বাধীনভাবে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন ও সমান অধিকার ভোগের সুযোগ রয়েছে।’ বলেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মাধবপুর উপজেলার জগদীশপুর ও শাহজাহানপুর ইউনিয়ন এর কয়েকটি সার্বজনীন মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এমপি ফয়সল বলেন, বিএনপি সব ধর্মের মানুষের ধর্মীয় বিশ্বাস, অনুভূতি ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশে প্রাচীনকাল থেকেই বিভিন্ন ধর্মের মানুষ সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে বসবাস করে আসছেন। এই ঐতিহ্য অটুট রাখতে সবাইকে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় অবস্থান করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। এ উদ্যোগের মাধ্যমে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এমপি ফয়সল বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের প্রত্যেক নাগরিক স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবেন এবং সমান নাগরিক অধিকার ভোগ করবেন—এটাই প্রত্যাশা। ধর্মীয় উৎসব মানুষের মধ্যে আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজামণ্ডপের পূজা উদ্‌যাপন কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

No se encontraron comentarios


News Card Generator