ইবিতে দোকানি খালার স্বামীর মৃত্যু, লাশ হস্তান্তর ও দাফনে প্রশাসনের সহায়তা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ইবিতে দোকানি খালার স্বামীর মৃত্যু, লাশ হস্তান্তর ও দাফনে প্রশাসনের সহায়তা..

A R Khalid avatar   
A R Khalid
ইবিতে দোকানি খালার স্বামীর মৃত্যু, লাশ হস্তান্তর ও দাফনে প্রশাসনের সহায়তা..
ইবিতে দোকানি খালার স্বামীর মৃত্যু, লাশ হস্তান্তর ও দাফনে প্রশাসনের সহায়তা..
ছবি: সংগৃহীত
****

ইবি প্রতিনিধি: 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অসুস্থতাজনিত কারণে জিয়া মোড়ের খাবার দোকানি খালার স্বামী জালাল মণ্ডল মৃত্যুবরণ করেন। শনিবার (১৭ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে ক্যাম্পাসের জিয়ামোড় সংলগ্ন আলেয়া ভাতের হোটেলে তিনি মারা যান।

মৃত জালাল মণ্ডল কুষ্টিয়ার ইবি থানার করিমপুর ডাকঘরের পদ্মনগর গ্রামের মৃত মোহাম্মদ মণ্ডলের ছেলে।

খবর পেয়ে ইবি মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রবিউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তাঁকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘ প্রায় ১৪-১৫ বছর ধরে হাঁপানিতে ভুগছিলেন। সম্প্রতি ১০-১২ দিন ধরে তাঁর শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল। এ সময় তাঁকে ইবি মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় একজন হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শেও ওষুধ খাচ্ছিলেন। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসক তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। আর্থিক অনটনের কারণে তা সম্ভব হয়নি বলে জানান তাঁর স্ত্রী।

এ সম্পর্কে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান জানান, 'খবর পেয়েই তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হই এবং চিকিৎসকের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্রসংগঠন ও সংশ্লিষ্টদের সহযোগিতায় নিহতের স্বজনদের নিকট মরদেহ হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে কথা বলে দাফন-কাফনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। '

পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, সিকিউরিটি সেলের সদস্য, সাংবাদিক ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে মৃতের ভাই ইসকান আলীর কাছে লাশ হস্তান্তর করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দাফন-কাফন সম্পন্ন করতে আর্থিক সহায়তা দেওয়া হয়। উপাচার্য অধ্যাপক ড. মতিনুর রহমান শোক প্রকাশ করে লাশ গ্রামের বাড়িতে নিয়ে যেতে প্রয়োজনীয় যানবাহন এবং সার্বিক সহযোগিতার নির্দেশনা দেন।

Keine Kommentare gefunden


News Card Generator