সিংড়ায় সাঐল ছাত্র ঐক্য সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিংড়ায় সাঐল ছাত্র ঐক্য সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

Bayzid Islam Joy avatar   
Bayzid Islam Joy
সিংড়ায় সাঐল ছাত্র ঐক্য সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিংড়ায় সাঐল ছাত্র ঐক্য সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সদস্যদের সঙ্গে মতবিনিময়

 

বায়েজীদ ইসলাম জয় 

সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় সাঐল ছাত্র ঐক্য সংস্থার প্রতিষ্ঠাকালীন ও বর্তমান সদস্যদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) উপজেলার বড় সাঁঐল শাহ পাড়া এলাকায় এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি শাহ মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি র সাবেক সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী  কায়ছার হায়দার হেলাল।

সভায় সভাপতিত্ব করেন প্রকৌশলী মো. নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সুলতান আহমেদ।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সংস্থার প্রতিষ্ঠাকালীন ও বর্তমান সদস্যদের মধ্যে পারস্পরিক মতবিনিময়, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় সদস্যদের মধ্যে ঐক্য, পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন।

Комментариев нет


News Card Generator