সংগঠনের স্বার্থে ঐক্য ও যোগ্য নেতৃত্ব জরুরি—সাতক্ষীরায় ডাম্পার ট্রাক মালিক সমিতির সভায় আব্দুর রউফ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সংগঠনের স্বার্থে ঐক্য ও যোগ্য নেতৃত্ব জরুরি—সাতক্ষীরায় ডাম্পার ট্রাক মালিক সমিতির সভায় আব্দুর রউফ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
সংগঠনের স্বার্থে ঐক্য ও যোগ্য নেতৃত্ব জরুরি—সাতক্ষীরায় ডাম্পার ট্রাক মালিক সমিতির সভায় আব্দুর রউফ..
সংগঠনের স্বার্থে ঐক্য ও যোগ্য নেতৃত্ব জরুরি—সাতক্ষীরায় ডাম্পার ট্রাক মালিক সমিতির সভায় আব্দুর রউফ..
ছবি: সংগৃহীত
সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত, শক্তিশালী কমিটি গঠনের সিদ্ধান্ত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত)-এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনকে গতিশীল ও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিতে একটি শক্তিশালী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার রয়েল প্লাস কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। আব্দুল মোমেল খান চৌধুরী (সান্টু চৌধুরী) সভায় সভাপতিত্ব করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত)-এর উপদেষ্টা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ মো. আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ বলেন, ঐক্যবদ্ধতাই একটি সংগঠনের মূল শক্তি। সংগঠনের সদস্যরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হতে পারে না। একটি সংগঠনকে টিকিয়ে রাখা ও সামনে এগিয়ে নিতে সৎ, যোগ্য এবং দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন। সৎ ও যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই।

তিনি সংগঠনের সদস্যদের পারস্পরিক ঐক্য বজায় রেখে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মো. শহিদুল্লাহ (ইএসএল), শেখ সাইদ আহমেদ রনজু, শফিউল আলম শফি, তরিকুল ইসলাম সাগর, শওকাত হোসেন বাবলু, আব্দুল জলিল ও হাজী রফিকুল ইসলাম প্রমুখ।

সভায় সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত)-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে একটি শক্তিশালী কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় সংগঠনের প্রস্তাবিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শফিউল আলম শফি।

Nema komentara


News Card Generator