দিনাজপুরে দুই কৃষককে নিয়ে গেল বিএসএফ প্রতিবাদে দুই ভারতীয়কে আটকে রেখেছে গ্রামবাসী.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দিনাজপুরে দুই কৃষককে নিয়ে গেল বিএসএফ প্রতিবাদে দুই ভারতীয়কে আটকে রেখেছে গ্রামবাসী..

Abdus Sattar avatar   
Abdus Sattar
দিনাজপুরে দুই কৃষককে নিয়ে গেল বিএসএফ প্রতিবাদে দুই ভারতীয়কে আটকে রেখেছে গ্রামবাসী..
দিনাজপুরে দুই কৃষককে নিয়ে গেল বিএসএফ প্রতিবাদে দুই ভারতীয়কে আটকে রেখেছে গ্রামবাসী..
ছবি: সংগৃহীত
দিনাজপুরের বিরল সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। এর কিছুক্ষণ পড় এ ঘটনার প্রতিবাদে দুই ভারতীয় নাগরিককে ধরে এনে আটকে রেখেছে বিক্ষুব্ধ গ্রামবাসী। ..

 

শুক্রবার (২ মে) দুপুরে বিরল উপজেলার ধর্মজৈন সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটেছে। তবে দুই দেশের নাগরিক বিনিময়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামের দুই কৃষক। দুপুর ১২টার দিকে ৩২০ নং মেইন পিলারের সাব পিলার ৯ ও ১০ এর মাঝামাঝি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। 


এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে দুই ভারতীয় নাগরিককে ধরে এনে আটকে রাখে গ্রামবাসী। আটক দুই ভারতীয় নাগরিক হলেন- অবিনাশ টুডু ও ফিলিপ সরেন।


তবে দুই দেশের নাগরিক বিনিময়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে একটি সূত্র জানায়।
 

এ বিষয়ে বিজিবির পক্ষ হতে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

 

Комментариев нет


News Card Generator