বোয়ালমারীতে ৩ বছরের শিশু রেখে পরকীয়া প্রেমিকের সাথে গৃহবধূর পালিয়ে… | আই নিউজ বিডি

বোয়ালমারীতে ৩ বছরের শিশু রেখে পরকীয়া প্রেমিকের সাথে গৃহবধূর পালিয়ে যাওয়ার অভিযোগ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
Eidok-এ শেয়ার
বোয়ালমারীতে ৩ বছরের শিশু রেখে পরকীয়া প্রেমিকের সাথে গৃহবধূর পালিয়ে যাওয়ার অভিযোগ
ছবি: সংগৃহীত

 

ফরিদপুরের বোয়ালমারীতে তিন বছরের শিশুকন্যাকে রেখে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে মাছুরা পারভীন (২৩) নামের এক গৃহবধূর পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী স্বামী মো: ইব্রাহিম মোল্যা (২৮) বাদী হয়ে বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত মাছুরা পারভীন (২৩) বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের গুরদিয়া গ্রামের মো: আকবর মোল্যার ছেলে ইব্রাহিম মোল্যার স্ত্রী এবং একই ইউনিয়নের আখালীপাড়া গ্রামের মো: খলিল শেখের মেয়ে।

থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৫ বছর পূর্বে  ইব্রাহিম মোল্যার সঙ্গে মাছুরা পারভীন বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। জীবিকার তাগিদে স্বামী ইব্রাহিম ফরিদপুরে চাকরিতে অবস্থান করার সুযোগে মাছুরা পারভীন অজ্ঞাতনামা এক যুবকের সাথে  নিয়মিত যোগাযোগ ও পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি পরিবারের লোকজনের নজরে আসলে তাকে বারবার নিষেধ করা সত্ত্বেও তিনি তা মানেননি।

গত বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টার দিকে মাছুরা পারভীন তার বাবার অসুস্থতার কথা বলে বাবার বাড়িতে যান। যাওয়ার সময় তিনি জমি ক্রয়ের উদ্দেশ্যে বাড়িতে রাখা নগদ ১৪ লাখ ৫০ হাজার টাকা এবং ব্যবহৃত ১টি সোনার চেইন, ১টি সোনার আংটি, ১ জোড়া সোনার কানবালা ও ১ জোড়া স্বর্ণের বালাসহ মোট ৩ ভরি স্বর্ণালঙ্কার (যার আনুমানিক মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা) সাথে করে নিয়ে যান। পরদিন ১৫ অক্টোবর বিকেল আনুমানিক ৪:৩০ মিনিটে শাশুড়ি রেবা বেগম ফোনে ইব্রাহিমকে জানান যে, তার স্ত্রী বাড়ি থেকে এক ছেলের সাথে চলে গেছেন।

স্বামীর অভিযোগ, তার স্ত্রী পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার সাথে শাশুড়ি রেবা বেগম (৫০) এবং শ্যালিকা মোছা: মুক্তা পারভীন (৩০) প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তায় যুক্ত থাকতে পারেন।

অভিযুক্তের মা রেবা বেগম বলেন, "আমার মেয়ে গত বুধবার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সে বর্তমানে কোথায় আছে সে বিষয়ে আমরা কিছু জানি না। তার পালিয়ে যাওয়ার পেছনে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।"

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, "এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ אַחֵר নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 21 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল אַחֵר সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 77 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় אַחֵר সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 107 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন אַחֵר শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন אַחֵר গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 110 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন אַחֵר ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন אַחֵר সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views