গুজবে কান না দেওয়ার আহ্বান বিজিবি'র | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

গুজবে কান না দেওয়ার আহ্বান বিজিবি'র

Abdussattar avatar   
Abdussattar
গুজবে কান না দেওয়ার আহ্বান বিজিবি'র
গুজবে কান না দেওয়ার আহ্বান বিজিবি'র
ছবি: সংগৃহীত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুর ও জয়পুরহাট জেলার ২১১টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ৩১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা কার্যক্রম জোরদার করতে ২২টি বেই..
 
দিনাজপুর প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুর ও জয়পুরহাট জেলার ২১১টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ৩১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা কার্যক্রম জোরদার করতে ২২টি বেইজ ক্যাম্প স্থাপনসহ নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে।
 
শনিবার (১৭ অক্টোবর) দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বিজিবিএম, পিবিজিএম, পিএসসি ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার রামসাগর পূজামণ্ডপ ও সুন্দরা বারোয়ারী পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
 
বিজিবি সূত্রে জানা গেছে, দিনাজপুর ও জয়পুরহাট জেলার ২১১টি পূজামণ্ডপের মধ্যে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে রয়েছে ১৭০টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে রয়েছে ৪১টি পূজামণ্ডপ। এসব মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ২২টি বেইজ ক্যাম্পের মাধ্যমে বিজিবি সদস্যদের দায়িত্ব পালন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। গত ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া বিজিবির এ নিরাপত্তা কার্যক্রম আগামী ২২ অক্টোবর পর্যন্ত চলবে। এ সময়ে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা সহায়তা দেওয়া হবে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করবে বিজিবি।
 
 
দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বিজিবিএম, পিবিজিএম, পিএসসি বলেন সন্দেহজনক কিছু নজরে এলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান।
বিশেষ করে গুজবে কান না দেওয়া, যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করা এবং সন্দেহজনক কিছু নজরে এলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়ে তিনি আরও বলেন শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের দীর্ঘ ঐতিহ্যের প্রতিফলন। সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।
দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ।  পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবার সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর করে তোলা সম্ভব।
এ সময় দিনাজপুর (২৯) বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামানসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
 
 
 
 
 
没有找到评论


News Card Generator